চারধাম যাত্রা আরও সুগম হবে, ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রুটে দীর্ঘতম টানেল

তীর্থযাত্রীদের জন্য সুখবর, চারধাম যাত্রা আরও সহজ ও সুগম করার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল ভারতীয় রেল। আগেই শুরু হয়ে গিয়েছিল ঋশিকেষ-কর্ণপ্রয়াগ

Share:

নিজস্ব প্রতিনিধি: তীর্থযাত্রীদের জন্য সুখবর, চারধাম যাত্রা আরও সহজ ও সুগম করার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল ভারতীয় রেল। আগেই শুরু হয়ে গিয়েছিল ঋশিকেষ-কর্ণপ্রয়াগ রুটে রেললাইন পাতার কাজ। লকডাউনে যা কিছুটা স্লথ হয়ে গিয়েছিল, এবার সেই কাজ আরও দ্রুতগতিতে শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি রেল প্রতিমন্ত্রী দর্শনা জারদোস এই রুটে কাজের অগ্রগতি পরিদর্শন করেন। তিনি জানিয়েছেন, কাজ চলছে দ্রুততার সঙ্গে। খুব শীঘ্রই এই রুটে ট্রেন চালানো হবে। ভবিষ্যতে চারধাম যাত্রা আরও সহজ হবে। উত্তরাখণ্ডে পর্যটন ব্যবসার উন্নতির সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষদেরও জীবনযাত্রা বদলে যাবে এই রেলপথ চালু হবে।

ঋশিকেষ-কর্ণপ্রয়াগ রুটে দেশের দীর্ঘতম রেলওয়ে টানেল তৈরি হচ্ছে। রেল প্রতিমন্ত্রী সম্প্রতি ওই নির্মিয়মান টানেল পরিদর্শন করেন। রেল সূত্রে জানা যাচ্ছে, টানেলটির দৈর্ঘ্য ১৫.১ কিলোমিটার। এটিই হবে ভারতের দীর্ঘতম রেল টানেল। ঋশিকেষ-কর্ণপ্রয়াগ রুটের রেললাইনের মোট দৈর্ঘ্য ১২৫ কিলোমিটার। পাহাড়ের গা বেয়ে নির্মীয়মান এই রেলপথে অসংখ্য ছোট-বড় টানেল ও ব্রিজ তৈরি হচ্ছে। গোটা রেলপথে বহু ধর্মীয় এবং পর্যটন কেন্দ্র পড়বে। এই রেলপথ জুড়বে শ্রীনগর (উত্তরাখণ্ড), রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, চামোলি, দেরাদুন, পৌঢ়ি গাড়ওয়াল ও তেহরি গাড়ওয়ালের মতো গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র।

ঋষিকেশ রেলস্টেশন

ঋশিকেষ-কর্ণপ্রয়াগের মধ্যে নির্মীয়মান এই ব্রডগেজ রেললাইনে মোট ১২টি রেলস্টেশন নির্মান হচ্ছে। আর থাকছে মোট ১৭টি টানেল এবং ১৬টি ব্রিজ। পুরো প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে ১৬ হাজার ২১৬ কোটি টাকা। প্রকল্পটি ২০২৪ সালের লোকসভা ভোটের আগে শেষ করতে চাইছে কেন্দ্রীয় সরকার। সরকারের দাবি, এই রেলপথ চালু হয়ে গেলে লক্ষ লক্ষ তীর্থযাত্রী এবং পর্যটকদের উত্তরাখণ্ডে আসতে আর কোনও সমস্যা হবে না। এখন সড়কপথে দীর্ঘ পথ অতিক্রম করতে হয় একেকটি তীর্থস্থানে পৌঁছতে। কিন্তু রেলপথে অনেক কম সময়ে নিরাপদে পৌঁছনো যাবে।

‘ধাম’ শব্দে আপত্তি, শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

‘মাঝ রাতে শ্মশানে গিয়ে আত্মাদের সঙ্গে কথা বলি’, শান্তির খোঁজে আর কী কী করেন পরাগ?

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর