মালদাতে জমি বিবাদের জেরে রক্তাক্ত ৪, হাসপাতালে চিকিৎসাধীন

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: জমি জরিপের সময় ভাইয়ে ভাইয়ে জমি বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত একই পরিবারের চারজন। ঘটনাটি ঘটেছে মালদহের(Malda) হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে।গুরুতরভাবে জখম হয়েছেন আলাউদ্দিন(৬০) সহ তার স্ত্রী রবিনা বিবি(৫০) ও ছেলে রবিজুল ইসলাম (২৮) এবং পুত্রবধূ সাইদা খাতুন (২৩)।অপরদিকে আহত হয়েছেন আফাজুদ্দিনের দুই ছেলে আকাশ আলি (২৫) ও আজিম আলি (২২)।উভয় পক্ষই হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালে চিকিৎসা করান।তবে আলাউদ্দিনের স্ত্রী ও তার পুত্রবধূর আশঙ্কাজনক অবস্থা দেখে চিকিৎসকরা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন।উভয় পক্ষই রাতে হরিশ্চন্দ্রপুর থানায়(Harish Chandrapur P.S.) লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে খবর।

আহত রবিজুল ইসলাম জানান,এদিন রামপুর(Rampur) মাঠে দাদুর সম্পত্তি জরিপের কাজ হচ্ছিল।তাঁর কাকা পূর্বে থেকেই রাস্তার ধারের অংশটি দখল করে চাষাবাদ করছিল।তবে এদিন আমিন মাপজোক করে দুটি অংশে ভাগ করে দিলেও তার কাকা রাস্তার ধারে বেশি অংশ পেয়ে যায়। পুনরায় মাপজোকের দাবি জানিয়ে জমির আলে দেওয়া বাঁশের খুঁটি তুলতে গেলে তার কাকা ও তার দুই ছেলে শাবল ও কোদাল দিয়ে তাদেরকে প্রচন্ড মারধর করে রক্তাক্ত করে দেয় বলে অভিযোগ। তাঁর মায়ের ও স্ত্রীর মাথায় শাবলের আঘাত দিয়ে রক্তাক্ত করে দেয়,তার বাবার কানেও শাবল মেরে জখম করে দেয়।অপরদিকে তার ডান হাতের একটি আঙ্গুল ভেঙেও দেয় বলে অভিযোগ।

অপরদিকে অভিযুক্ত আফাজুদ্দিন জানান,সে দীর্ঘ ৩৬ বছর ধরে রাস্তার ধারের অংশটি দখল করে চাষাবাদ করে আসছে।এখন তারা সেই অংশে ভাগ নেওয়ার জন্য এই ধরনের ঝামেলা লাগাচ্ছে।এর পূর্বে গ্রামে বসে সমস্যার সমাধান করে দিয়েছিলেন এলাকার মোড়লেরা।এখন তারা সেটা মানতে অস্বীকার করছে। তাই বেঁধেছে অশান্তি ও সংঘর্ষ।

বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোবাইল টাওয়ার বসানোর টোপ দিয়ে ১৩ লক্ষ টাকার প্রতারণা, সর্বস্বান্ত সন্দেশখালির বাসিন্দা

বহরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

বিদেশের মাটিতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ কবির, কৃতির সঙ্গে প্রেম ভাঙল নাকি?

গলায় ১০ ফুট অজগর জড়িয়ে ছবি, কড়া আইনি ব্যবস্থার নির্দেশ বনমন্ত্রীর

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ধ্বংসস্তূপে প্রাণ দিলেন মা

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’