দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মধ্যপ্রদেশের বিরোধী দলনেতার পদে ইস্তফা কমলনাথের

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: আচমকাই মধ্যপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতার পদে ইস্তফা দিলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। বিধানসভার অধ্যক্ষের পাশাপাশি কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধির কাছেও ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। তাঁর সেই পদত্যাগপত্র গ্রহণও করেছেন কংগ্রেস সভানেত্রী। কমলনাথের জায়গায় মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেস বিধায়ক দলের নেতা হিসেবে মনোনীত হয়েছেন গোবিন্দ সিং। আচমকাই কেন বিরোধী দলনেতার পদে ইস্তফা দিলেন কমলনাথ, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

সূত্রের খবর, গত কয়েক মাস ধরেই মধ্যপ্রদেশে কংগ্রেসের অন্দরে কমলনাথকে নিয়ে অসন্তোষ শুরু হয়েছে। একই সঙ্গে প্রদেশ সভাপতি ও রাজ্যের বিরোধী দলনেতার মতো দুই গুরুত্বপূর্ণ পদে থাকার জন্য সঠিকভাবে কোনও দায়িত্ব পালন করতে পারছিলেন না বলে কংগ্রেসের একাংশ নেতা ক্ষোভ উগরে দিয়েছিলেন। এক পদ এক ব্যক্তি নীতি কার্যকর করার দাবি জানিয়েছিলেন তাঁরা। ফলে কিছুটা বিড়ম্বনায় পড়ে গিয়েছিল কংগ্রেস হাইকম্যান্ড। শেষ পর্যন্ত দলের অন্দরে মাথাচাড়া দেওয়া অসন্তোষ ধামাচাপা দিতেই বিরোধী দলনেতার পদে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা।

যদিও কমলনাথের ঘনিষ্ঠ নেতাদের দাবি, আগামী লোকসভা ভোটের আগে মধ্যপ্রদেশে সংগঠনকে শক্তিশালী করতেই বিধানসভার বিরোধী দলনেতার পদে ইস্তফা দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কয়েক বছর আগে গো-বলয়ের অন্যতম রাজ্যে সংগঠনকে চাঙা করার দায়িত্ব দলের ক্রাইসিস ম্যানেজার হিসেবে পরিচিত নেতার কাঁধেই সঁপেছিলেন সোনিয়া গান্ধি। দায়িত্ব পাওয়ার পরে নাওয়া-খাওয়া ভুলে রাজপথে নেমেছিলেন কমলনাথ। তার রাজনৈতিক ডিভিডেন্ডও তুলেছিল কংগ্রেস। ১৫ বছর বাদে মধ্যপ্রদেশের কুর্সিতে ফিরেছিল।

Published by:

Share Link:

More Releted News:

পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদির, যা লিখলেন…

বনগাঁ দক্ষিণে তৃণমূলের তফসিলি প্রচার গাড়িতে হামলা! চলল গুলি, কাঠগড়ায় বিজেপি

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

যৌন হেনস্তার অভিযোগে নাসিকে গ্রেফতার TCS-সংযুক্ত BPO ম্যানেজার, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

তীব্র গরমেও ছিল দীর্ঘ লাইন, নদিয়ায় ভোটকর্মীদের পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন

মেয়ে সক্রিয় বিজেপিকর্মী, রাগে বাবাকে বেধড়ক মার, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ