মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে খাড়গেরা, ‘বন্দেমাতরম’-এর দুই স্তবকই গাইবে কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘বন্দেমাতরম’ নিয়ে মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতের পথই বেছে নিলেন মল্লিকার্জুন খাড়গে-রাহুল গান্ধিরা। আজ বুধবার (১৯ অগস্ট) দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে ঠিক হয়েছে, ‘১৯৩৭ সালে দলের অধিবেশনে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাই বজায় থাকবে।’ অর্থা‍ৎ দলের অনুষ্ঠানে ‘বন্দেমাতরম’ এর প্রথম দুই স্তবক গাওয়া হবে।

চলতি বছরেই জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাওয়ার বিধি স্থির করে দিয়েছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ‘জাতীয় সঙ্গীত ‘জনগণমন’র মতো এ বার থেকে সরকারি অনুষ্ঠানে পরিবেশন করতে হবে জাতীয় গানও। ‘বন্দে মাতরম’ পরিবেশনের সময়ে সকলকে উঠে দাঁড়াতে হবে।’ জাতীয় সঙ্গীতের মতো ‘বন্দেমাতরম’-এর ক্ষেত্রেও সময় স্থির করে দেওয়া হয়েছে। ‘বন্দে মাতরম’-এর ছ’টি স্তবক ১৯০ সেকেন্ড (৩ মিনিট ১০ সেকেন্ড)-এ পরিবেশন করতে হবে।

সম্প্রতি স্বাধীনতা দিবসে কংগ্রেসের সদর কার্যালয় ‘ইন্দিরা ভবনে’ জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে ‘বন্দেমাতরম’ গাইতে সোনিয়া গান্ধি বাধা দিয়েছেন বলে অভিযোগ তোলে বিজেপি। পাল্টা কংগ্রেসের তরফে জানানো হয়, ‘বন্দেমাতরম’ গাওয়ার ক্ষেত্রে কোনও বাধা দেওয়া হয়নি। ওই বিতর্কের মধ্যে গোয়া-সহ বেশ কয়েকটি জায়গায় কংগ্রেসের অনুষ্ঠানে ‘বন্দেমাতরম’ এর দুই স্তবকই গাওয়া হয়। তখনই আভাস পাওয়া গিয়েছিল, ‘বন্দেমাতরম’ নিয়ে মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতের পথেই হাঁটবেন মল্লিকার্জুন খাড়গে-রাহুল গান্ধিরা।

এদিন কর্মসমিতির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, ১৯৩৭ সালে দলের অধিবেশনে ‘বন্দেমাতরম’ নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাই মেনে নেওয়া হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পরামর্শেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মহাত্মা গান্ধি,জহরলাল নেহরু,সুভাষ চন্দ্র বসু,সর্দার বল্লভভাই পটেল, মৌলানা আবুল কালাম আজাদ, গোবিন্দবল্লভ পন্থ, আচার্য নরেন্দ্র দেবের মতো নেতারা ওই পরামর্শ মেনে নিয়েছিলেন। ফলে ওই সিদ্ধান্তই মেনে চলা হবে।’

দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

বর্ষায় বাড়ছে ফিতাকৃমির বিপদ! সংক্রমণের হাত থেকে বাঁচবেন কীভাবে?

সারাক্ষণ কাঁদছে খুদে? আপনার শিশু জুনোটিক ডিজিজে আক্রান্ত নয় তো?

বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে খাড়গেরা, ‘বন্দেমাতরম’-এর দুই স্তবকই গাইবে কংগ্রেস

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড

দিল্লিতে অবৈধভাবে ডেরা বেঁধে থাকা পাক নাগরিককে পাকড়াও, গলাধাক্কা দিয়ে তাড়ানো হচ্ছে

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ৩, আহত একাধিক