সঙ্গে রাখুন ছাতা! অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত অর্ণব, কখন থেকে বঙ্গে শুরু দুর্যোগ?

Share:

নিজস্ব প্রতিনিধি:  বাংলার মাথায় ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ। পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণিঝড় অর্ণব আরও শক্তিশালী হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে পশ্চিম-মধ্য এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত নিম্নচাপটি গত ৬ ঘণ্টায় ঘণ্টায় ১৭ কিমি গতিতে পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) এটি অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে। অন্ধ্রপ্রদেশের বাপটলা ও বিশাখাপত্তনমের মাঝামাঝি জায়গা হতে পারে ল্যান্ডফল। যার প্রভাব পড়তে চলেছে বাংলায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কেমন থাকবে মঙ্গলবার (২৭ অক্টোবর) কলকাতা দহ দুই বঙ্গের আবহাওয়া? জেনে নিন সমস্ত আপডেট।    

ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে লাল সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে স্কুল। অন্যদিকে অর্ণব’–এর প্রভাবে বুধবার থেকেই বৃষ্টির তীব্রতা বাড়বে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে,  বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার, দক্ষিণবঙ্গের  পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া এবং হুগলির কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার দু-এক জায়গায় বজ্রপাত, বিদ্যুৎ চমকানো এবং দমকা হাওয়া বইতে পারে  হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিমি হতে পারে। 

আরও পড়ুন: গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ

অর্ণবের ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার হতে পারে।  দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ‘অর্ণব’-এর প্রভাবে ২৮ অক্টোবর দক্ষিণবঙ্গে কলকাতা-সহ প্রতিটি জেলাতেই বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ২৯ অক্টোব দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়বে। ওইদিন ভারী বৃষ্টি হতে পারে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। ৩০ অক্টোবর বৃষ্টির প্রকোপ কিছুটা কমবে।   

গাইঘাটা ধর্ষণ ও খুন কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রহ্লাদ দাসের

পুলিশকর্মীর উপর হামলা চালিয়ে জেল থেকে উধাও ১৭ বন্দি, গ্রেফতার ৪

এমবাপে-মেসি-ইয়ামালকে পিছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেন

৬৫০০mAh ব্যাটারি এবং ১৪৪Hz ডিসপ্লে! মঙ্গলে লঞ্চ হচ্ছে Infinix GT 50

নতুন লুকে হাজির Hero Karizma XMR 250, সঙ্গে থাকছে ৩০ HP ইঞ্জিন!

গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ

শক্তিশালী ইঞ্জিনের সাথে দুর্দান্ত ফিচার! নয়া লুক নিয়ে হাজির Yamaha MT-125

এয়ারটেলের নতুন রিচার্জ প্যাক, ২৮ দিন নয়, মিলবে পুরো মাসের ভ্যালিডিটি

সঙ্গে রাখুন ছাতা! অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত অর্ণব, কখন থেকে বঙ্গে শুরু দুর্যোগ?

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী