গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ফের ‘এনকাউন্টার’! দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের পর এবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা। গাইঘাটায় স্কুলছাত্রীকে নির্যাতন করে খুনের অভিযোগে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হল ধৃত যুবকের। মঙ্গলবার ভোররাতে ঘটনার পুননির্মাণ করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ২৩ বছরের অভিযুক্ত প্রহ্লাদ দাসের। পুলিশের দাবি, অভিযুক্তের ছোড়া গুলিতে আহত হয়েছেন এক পুলিশকর্মী। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’দিন আগে গাইঘাটায় এক স্কুলছাত্রীকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল প্রহ্লাদ দাসকে। সম্পর্কে সে ওই নাবালিকার আত্মীয় বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তের স্বার্থে মঙ্গলবার ভোরে অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন তদন্তকারীরা। সেখানে অপরাধের পুননির্মাণের প্রক্রিয়া চলছিল। পুলিশের বয়ান অনুযায়ী, পুনর্নির্মাণের কাজ শেষ হওয়ার পর আচমকাই এক পুলিশকর্মীর রিভলভার ছিনিয়ে নেয় প্রহ্লাদ। এরপর পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে সে। পরিস্থিতি সামাল দিতে এবং আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে অভিযুক্ত। পরে তার মৃত্যু হয়। এই ঘটনায় এক পুলিশকর্মীও আহত হয়েছেন বলে খবর। তাঁকে কীভাবে এবং কোথায় চিকিৎসা করানো হচ্ছে, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। অন্যদিকে, মৃত প্রহ্লাদের দেহ উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: ‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে পৌঁছন অভিযুক্তের পরিবারের সদস্যরা। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

গাইঘাটা ধর্ষণ ও খুন কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রহ্লাদ দাসের

পুলিশকর্মীর উপর হামলা চালিয়ে জেল থেকে উধাও ১৭ বন্দি, গ্রেফতার ৪

এমবাপে-মেসি-ইয়ামালকে পিছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেন

৬৫০০mAh ব্যাটারি এবং ১৪৪Hz ডিসপ্লে! মঙ্গলে লঞ্চ হচ্ছে Infinix GT 50

নতুন লুকে হাজির Hero Karizma XMR 250, সঙ্গে থাকছে ৩০ HP ইঞ্জিন!

সঙ্গে রাখুন ছাতা! অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত অর্ণব, কখন থেকে বঙ্গে শুরু দুর্যোগ?

শক্তিশালী ইঞ্জিনের সাথে দুর্দান্ত ফিচার! নয়া লুক নিয়ে হাজির Yamaha MT-125

এয়ারটেলের নতুন রিচার্জ প্যাক, ২৮ দিন নয়, মিলবে পুরো মাসের ভ্যালিডিটি

গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী