এমবাপে-মেসি-ইয়ামালকে পিছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেন

Share:

নিজস্ব প্রতিনিধি:  ফুটবল বিশ্বের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মঞ্চে অবশেষে স্বপ্নপূরণ হ্যারি কেনের। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে  ব্যালন ডি’অর জিতে নিলেন ইংল্যান্ডের অধিনায়ক তথা বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার। ২৫ বছর পর কোনও ইংরেজ ফুটবলার এই পুরস্কার জিতলেন। পিছনে ফেললেন এমবাপে-মেসি-ইয়ামালকে।  অন্যদিকে, মহিলাদের বিভাগে তৃতীয়বারের জন্য ব্যালন ডি’অর জিতে নজির গড়লেন স্পেনের আলেক্সিয়া পুতেয়াস।

সোমবার (২৬ অক্টোবর) লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে বসেছিল এই বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ২০২৫-২৬ মরশুমে গোলের পর গোল করে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছিলেন ৩৩ বছর বয়সি হ্যারি কেন। বায়ার্ন মিউনিখের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১টি ম্যাচে ৬১টি গোল করেন তিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তাঁর গোলসংখ্যা ৭৩। কেনের দুরন্ত পারফরম্যান্সের সুবাদে বুন্দেশলিগা ও জার্মান কাপ জেতে বায়ার্ন মিউনিখ। ইংল্যান্ডের হয়েও বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ছয়টি গোল করে দলকে সেমিফাইনালে পৌঁছে দিতে সাহায্য করেন ইংল্যান্ড অধিনায়ক। অনুষ্ঠানের আগে কেন বলেন, ‘আমি কিছুটা উদ্বিগ্ন, সত্যি বলতে কি। এটা কোনও বড় ম্যাচ খেলার চেয়ে আলাদা, কারণ এটা আমার নিয়ন্ত্রণের বাইরে।’ 

আরও পড়ুন: পুলিশকর্মীর উপর হামলা চালিয়ে জেল থেকে উধাও ১৭ বন্দি, গ্রেফতার ৪

স্যার স্ট্যানলি ম্যাথিউস, স্যার ববি চার্লটন, কেভিন কিগান এবং ওয়েনের পর কেন পঞ্চম ইংরেজ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জয় করেছেন। তাঁর এই জয় পুরস্কারটির ইতিহাসে একটি অসাধারণ ধারাকেও  বজায় রেখেছে। লিওনেল মেসি, যিনি ২০১২ সালে ২৫ বছর বয়সে এটি জিতেছিলেন, তিনিই ২৭ বছর বা তার কম বয়সী সর্বশেষ খেলোয়াড় যিনি পুরুষদের এই পুরস্কারটি জিতেছেন। এবারের পুরস্কারের দৌড়ে কেনের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে এবং স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। তবে শেষ পর্যন্ত বিচারকদের ভোটে সেরার শিরোপা উঠল কেনের হাতেই।

 

ইছামতীর চর থেকে অবৈধভাবে সাদা বালি তোলার অভিযোগে আটক ৬, বাজেয়াপ্ত দশটি নৌকো

রাতভর অভিযানে সাফল্য! ভোরে পাণ্ডবেশ্বরের খনি থেকে উদ্ধার ১২ শ্রমিক

সাপের ছোবল খেয়ে সেই সরীসৃপকে নিয়েই হাসপাতালে হাজির যুবক! হইচই কাণ্ড হাসপাতালে

গাইঘাটা ধর্ষণ ও খুন কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রহ্লাদ দাসের

পুলিশকর্মীর উপর হামলা চালিয়ে জেল থেকে উধাও ১৭ বন্দি, গ্রেফতার ৪

৬৫০০mAh ব্যাটারি এবং ১৪৪Hz ডিসপ্লে! মঙ্গলে লঞ্চ হচ্ছে Infinix GT 50

নতুন লুকে হাজির Hero Karizma XMR 250, সঙ্গে থাকছে ৩০ HP ইঞ্জিন!

সঙ্গে রাখুন ছাতা! অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত অর্ণব, কখন থেকে বঙ্গে শুরু দুর্যোগ?

গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

এমবাপে-মেসি-ইয়ামালকে পিছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেন

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত