দুর্গাপুজোয় ধুন্ধুমার, বাংলাদেশে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল প্রতিমা

চাঁদপুরের স্থানীয় হাসপাতাল জানিয়েছে, তারা তিনজনের মৃতদেহ পেয়েছে যাঁরা হিংসায় মারা গিয়ে থাকতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহাষ্টমীর রাতে দুর্গাপুজো মণ্ডপের থিমকে কেন্দ্র করে অশান্তি, আর তারপরেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল দেবী দুর্গার মূর্তি। বুধবার রাতে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় এই একই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এমনকি এই সাম্প্রদায়িক অশান্তি এমন ভয়াবহ রুপ নিয়েছিল যে তার জেরে তিনজনের মৃত্যু হয়েছে, পুলিশ সূত্রে খবর এমনটাই। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো নড়েচড়ে বসেছে বাংলাদেশ প্রশাসন। ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাঁদের কঠোর শাস্তি দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। 

জানা গিয়েছে এই ঘটনাগুলি ঘটেছে বাংলাদেশের পূর্বপ্রান্তে ত্রিপুরা লাগোয়া কুমিল্লা জেলায়। পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় বেশ কয়েকটি থিমপুজোকে  কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। একটি মণ্ডপ ইসলাম ধর্মগ্রন্থ কোরান শরিফের অপমান করছে এমন দাবি করে ওই মণ্ডপের ওপর চড়াও হন বেশ কয়েকজন যুবক। অভিযোগ, তাঁরা মহাষ্টমীর রাতে ওই মণ্ডপটি ভেঙে তছনছ করে দেয় । এমনকি ওই মণ্ডপের দুর্গা প্রতিমাও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

তবে শুধু কুমিল্লা নয়, তাছাড়াও চাঁদপুরের হাজিগঞ্জ, চট্টগ্রামের বাঁশখালি, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এবং কক্সবাজারের পেকুয়ায় বিভিন্ন মন্দিরে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। এইস্ব জায়গাগুলিতেও প্রতিমা ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। সেইসব ভিডিওও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে সেবকিছু মণ্ডপের প্রতিপা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে।

পাশাপাশি পুলিশের আশঙ্কা, এই সাম্প্রদায়িক হিংসা বেশ কয়েকজনের প্রাণ কেড়েছে। কারন যে সমস্ত জায়গায় এই ঘতাঙ্গুলি ঘটেছে তার খুব কাছ থেকেই তিনটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের পরিচয়ও এখনও জানা যায়নি। তবে পুলিশের আশঙ্কা ওই অশান্তির জেরেই তাঁদের খুন করা হয়েছে। 

চাঁদপুরের স্থানীয় হাসপাতাল জানিয়েছে, তারা তিনজনের মৃতদেহ পেয়েছে যাঁরা হিংসায় মারা গিয়ে থাকতে পারে। তবে, পুলিশ এখনও নিশ্চিত করে কিছু জানাননি এই মৃত্যুগুলি সম্পর্কে। বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়েছে, ঘটনাগুলোকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পাশাপাশি অপরাধীদের কঠিন শাস্তি দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার