পথ দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

Share:

নিজস্ব প্রতিনিধি: পথ দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহকুমার কালীরহাট সংলগ্ন এলাকার বীনাপানিতে। ঘটনার সময় রেশন আনতে গিয়েছিলেন বৃদ্ধ। কে জানত এই রেশন আনতে যাওয়ায় হবে তাঁর শেষ দিন। মৃত বৃদ্ধের নাম দ্বিজেন্দ্রনাথ রায়  বয়স আনুমানিক ৮৬।

জানা গিয়েছে, রবিবার সকাল ৯ টার দিকে রেশন সামগ্রী নিয়ে বাড়ি আসছিলেন বৃদ্ধ। এদিকে সেই সময় দুদিক থেকে আসছিল একটি সাইকেল ও একটি টোটো। দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের মধ্যে পড়ে  গুরুতর আহত হন ওই বৃদ্ধ। ওই অবস্থা দেখে তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয়রা।

তারা দ্রুত বৃদ্ধকে নিয়ে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে আসেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা জানান হাসপাতালে নিয়ে আসার আগেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষই খবর দেয় পুলিশে। দ্রুত ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ছুটে আসে তারা। এরপর দেহ ময়না তদন্তের জন্য নিজেদের হেফাজতে নেয় পুলিশ। জানা গিয়েছে, বৃদ্ধের ছেলে ত্রিপুরা পুলিশে কর্মরত। তিনি খবর পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

এই ঘটনায় শোকের ছায়া ধুপগুড়ির কালিরহাট সংলগ্ন এলাকায়। কেউ ভাবতেই পারছেন না যে মানুষটা সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিলেন তাঁর এমন মর্মান্তিক মৃত্যু হতে পারে। ইদানিং সময়ে টোটোর দৌরাত্ম ব্যাপক হারে বেড়েছে। দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে সংখ্যা। ফলে যানজটের পাশাপাশি বেড়েছে বিশৃঙ্খলতা। যথেচ্ছাচার করছেন টোটোচালকরা, এমনটাই দাবি রাজ্যের সব জায়গাতেই। সরকারের পক্ষ নিয়ে এ নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

 

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল