এই মুহূর্তে

বিলকিস বানোর ধর্ষকদের মুক্তিতে ক্ষুব্ধ সাজা ঘোষণাকারী প্রাক্তন বিচারপতি

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: গুজরাত দাঙ্গার (Gujrat Riot) সময়ে বিলকিস বানোকে (Bilkis Bano) গণধর্ষণের দায়ে ১১ ধর্ষককে তিনিই যাবজ্জীবন কারাদণ্ডের (Life Imprisonment) সাজা শুনিয়েছিলেন। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে সেই ধর্ষকরা মুক্তি পাওয়ায় ক্ষুব্ধ বোম্বে হাইকোর্টের (Bombay High Court) প্রাক্তন বিচারপতি (Retired Judge) ইউ ডি সালভি (U D Salvi)। মঙ্গলবার এ বিষয়ে মুখ খুলে ধর্ষকদের মুক্তির বিরোধিতা যেমন করেছেন, তেমনই ধর্ষকদের ফের জেলে পোরার দাবি জানিয়েছেন। গুজরাত সরকার কীভাবে জঘন্য কাণ্ডে জড়িতদের সাজা কমিয়ে মুক্তি দিল সেই প্রশ্ন তুলেছেন তিনি।

এক সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে বোম্বে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ইউ ডি সালভি (U D Salvi) বলেছেন, ‘বিলকিস বানোকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ১১ জনকে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছিলাম। অথচ ধর্ষকদের মুক্তি দেওয়ার আগে আমার কোনও মতামত নেওয়া হয়নি। যে কোনও সাজাপ্রাপ্তর সাজা মকুবের অধিকার রাজ্য সরকারের রয়েছে। কিন্তু কাদের সাজা মকুব করা হচ্ছে, তা ভাল করে খতিয়ে দেখা প্রয়োজন।’

যেহেতু বিলকিস বানোর গণধর্ষণের মামলার তদন্ত সিবিআই করেছিল, তাই দোষীদের মুক্তি দেওয়ার আগে আইন অনুযায়ী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মতামত নেওয়া। গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ ১১ ধর্ষককে মুক্তি দেওয়ার আগে সিবিআইয়ের মতামত নেওয়া হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি ইউ ডি সালভি। ১১ ধর্ষককে যেভাবে মালা পরিয়ে বরণ করা হয়েছে তার সমালোচনা করে তিনি বলেন, ‘এটা লজ্জার যে ধর্ষকদের মিষ্টি খাইয়ে, মালা পরিয়ে স্বাগত জানানো হয়েছে। কারও মনে হতে পারে এটা হিন্দুত্বের ধর্ম। তারা হিন্দুদের জন্যই ওই কাজ করেছেন। কিন্তু তাদের সেই ভাবনা সমাজে ভুল বার্তা পৌঁছে দিয়েছে।’   

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রতিশোধ নিল আফগান বাহিনী, পাকিস্তানে হামলায় মৃত ১৪ সেনা

পাকিস্তান-বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি, বিশ্বকাপ শেষ হতেই মুখ খুললেন জয় শাহ

‘বিয়ের জন্য পাত্রী জোগাড় করে দিন ম্যাডাম’, জেলাশাসকের কাছে আবদার যুবকের

এবার ২২ বছরের ছোট সামান্থার সঙ্গে জুটিতে সলমান, কোন ছবিতে দেখা যাবে?

কয়েকশো মৃত্যু, এত অসুস্থতার দায় কার? প্রশ্ন তুললেন ফিরহাদ হাকিম

এসআইআরের প্রতিবাদে ধর্নায় বসতে ধর্মতলায় পৌঁছলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ