৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লটারি জেতার আনন্দে পুরস্কারের টাকা নিতে গিয়ে দোকানদারের সন্দেহ, আর তাতেই ফাঁস প্রতারণার ছক। জাল লটারির টিকিট ভাঙিয়ে টাকা হাতানোর চেষ্টা করতে গিয়ে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে হাতেনাতে ধরা পড়লেন উত্তর ২৪ পরগনার এক যুবক। অভিযুক্তের নাম শুভঙ্কর মজুমদার। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তে এই ঘটনার পিছনে আন্তঃজেলা প্রতারণা চক্রের যোগ রয়েছে কি। না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার খণ্ডঘোষ থানা মোড়ের একটি লটারি কাউন্টারে পাঁচ হাজার টাকার পুরস্কার দাবি করে একটি টিকিট নিয়ে হাজির হন শুভঙ্কর। কিন্তু টিকিটটি দেখে সন্দেহ হয় দোকানদারের। সেটি ভাল করে পরীক্ষা করতেই জালিয়াতির বিষয়টি সামনে আসে। এর পরেই শুরু হয় বচসা। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা সেখানে জড়ো হন। তাঁদের চাপে পড়ে ওই যুবক টিকিটটি জাল বলে স্বীকার করেন বলে দাবি স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খণ্ডঘোষ থানার পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

তবে এই প্রথম নয়, চলতি বছরের মার্চ মাসেও একই কায়দায় প্রতারণার অভিযোগ উঠেছিল ওই যুবকের বিরুদ্ধে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, সে বার জাল লটারির টিকিট দেখিয়ে প্রায় এক লক্ষ টাকা হাতিয়ে পালিয়েছিলেন তিনি। এ বার পাঁচ হাজার টাকা নেওয়ার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে যান। পুলিশের প্রাথমিক অনুমান, উত্তর ২৪ পরগনা থেকে এসে পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় প্রতারণার ছক কষা হয়ে থাকতে পারে। এর পিছনে বৃহত্তর কোনও চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতে চেয়ে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির