নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পিসেমশাই

Share:

নিজস্ব প্রতিনিধি : অশোকনগরে তেরো বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল পিসেমশাইয়ের বিরুদ্ধে। অভিযুক্ত পিসেমশাই আব্দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার বালিয়াডাঙা এলাকায়। ধৃত আব্দুর রহমান নানা প্রলোভোন দেখিয়ে নাবালিকাকে নিজের বাড়িতে ডাকত। পরিস্থিতির সুযোগ নিয়েই নাবালিকাকে এর আগে একাধিকবার ধর্ষণ করে আব্দুর। এই ঘটনা যাতে জানাজানি না হয়ে যায়, সেজন্য হুমকি দেন আব্দুর। দীর্ঘদিন এই যন্ত্রনা সহ্য করার পর শেষ পর্যন্ত পরিবারের সদস্যদের সব খুলে বলেন নাবালিকা।

এরপর গত মঙ্গলবার রাতে পিসেমশাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকা। আব্দুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়। ইতিমধ্যে নির্যাতিতার শারীরিক পরীক্ষা নিরিক্ষাও করা হয়। সেইসঙ্গে গোপন জবানবন্দিও নেওয়া হয়।নাবালিকার দেওয়া জবানবন্দির ভিত্তিতে ধৃত আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

 

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের