শকুনি মামারাই শেষ করে দিচ্ছে বিজেপিকে! বিস্ফোরক গৌরব

গৌরবের আসল লড়াই বিজেপিতে লুকিয়ে থাকা ‘শকুনি মামা’দের বিরুদ্ধে। গৌরবের দাবি, এই শকুনি মামারা বিজেপিতে বসে থেকে কার্যত তৃণমূলের হয়ে কাজ করে চলেছে। তাঁর সন্দেহ তিস্তা জীবিত থাকলেও তাঁকেও হয়তো টিকিট দেওয়া হতো না।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রী ছিলেন বিজেপির কাউন্সিলর। তিনি নিজেও বিজেপির সক্রিয় সদস্য। এক দুর্ঘটনায় ছিন্নবিচ্ছিন্ন হয়ে গিয়েছে তাঁর ঘর সংসার। দুর্ঘটনায় হারিয়েছেন স্ত্রীকে। চেয়েছিলেন এই দুঃসময়ে দল পাশে থাকুক। চেয়েছিলেন স্ত্রীর ওয়ার্ডেই দল তাঁকে প্রার্থী করুক। কিন্তু তাঁর সেই দাবি, অনুরোধ, প্রত্যাশা কোনওটারই দাম দেয়নি বঙ্গ বিজেপি নেতৃত্ব। কার্যত গা থেকে যেন তাঁকে ঝেড়ে ফেলে দিয়েছে বিজেপি। তাই বাধ্য হয়ে এবং এলাকাবাসী ও প্রয়াত স্ত্রীর অনুগামীদের অনুরোধে তিনি নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন কলকাতা পুরনিগমের ৮৬ নম্বর ওয়ার্ডে। এবার তিনিই মুখ খুলে বিস্ফোরক দাবি করে বসলেন বিজেপির অন্দরের ক্ষমতারবিন্যাস নিয়ে। সাফ জানালেন, দলে থাকা কিছু শকুনি মামাই বাংলায় বিজেপিকে শেষ করে দিচ্ছে। তাঁরাই তাঁর নাম ৮৬ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থী তালিকা থেকে কেটেছেঁটে ফেলে দিয়েছে। তিনি গৌরব বিশ্বাস। কলকাতা পুরনিগমের ৮৬ নম্বর ওয়ার্ডের প্রয়াত বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাসের স্বামী।

গৌরববাবুর লড়াই এবার শুধু বিজেপির অফিসিয়াল প্রার্থীর বিরুদ্ধেই নয়, তাঁকে লড়াই করতে হচ্ছে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধেও। সেই প্রার্থীও কিন্তু হেভিওয়েট। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ বসু। তবে গৌরবের আসল লড়াই বিজেপিতে লুকিয়ে থাকা ‘শকুনি মামা’দের বিরুদ্ধে। গৌরবের দাবি, এই শকুনি মামারা বিজেপিতে বসে থেকে কার্যত তৃণমূলের হয়ে কাজ করে চলেছে। তাঁর সন্দেহ তিস্তা জীবিত থাকলেও তাঁকেও হয়তো টিকিট দেওয়া হতো না। এখন ঠিক যেভাবে বিজেপির প্রার্থী তালিকা থেকে তাঁর নামে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে ঠিক সেই ভাবে তিস্তার নামও হয়তো কেটে বাদ দিয়ে দেওয়া হতো। কার্যত ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য এইসব নোংরামি করা হচ্ছে। যোগ্য ব্যক্তিদের নাম দলের প্রার্থী তালিকা থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তিনি সেই ষড়যন্ত্রেরই শিকার। তবে গৌরববাবুর আশা আগামী ১৯ ডিসেম্বর যদি ৮৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা নিজেদের ভোট নিজেরা দিতে পারেন তাহলে এলাকাবাসী তাঁকেই নির্বাচিত করবেন স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে।

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের