‘আমি সম্পূর্ণ সুস্থ, দুশ্চিন্তার কোনও কারণ নেই’, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

নিজের অসুস্থতা নিয়ে যাবতীয় জল্পনা কল্পনা রটনা নস্যাৎ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাও আবার গঙ্গাসাগরে দাঁড়িয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরোধীদের দাবি, তিনি খুবই অসুস্থ। নানা সংবাদমাধ্যমেও দাবি করা হয়েছিল, তাঁর অসুস্থতার কথা। বলা হচ্ছিল শুধুমাত্র মনের জোরে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। এদিন অর্থাৎ ৮ জানুয়ারি এই সব কিছুকে তিনি নস্যাৎ করে দিলেন গঙ্গাসাগরের মাটিতে দাঁড়িয়ে সাফ জানালেন, ‘আমি সম্পূর্ন সুস্থ আছি। সমস্ত অনুষ্ঠানে যোগ দিচ্ছি। অকারণে দুশ্চিন্তার কোনও কারণ নেই। আমি আজকে এখানে এসেছি। কালকে জয়নগর যাব তার পর বাবুঘাটে যাব। পর পর প্রোগ্রাম আছে। অতএব আমার স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনও কারণ নেই। শুধু একটু ঠান্ডা লেগেছে। এটা শীত কালে লেগেই থাকে। এটা কোনও ব্যাপার নয়।’ নজরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিনই তিনি ২ দিনের সফরে দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) গিয়েছেন। তাঁর সফর শুরু হচ্ছে গঙ্গাসাগর(Gangasagar) দিয়ে। আগামিকাল তাঁর কর্মসূচী থাকছে জয়নগরের(Joynagar) বুকে।

এদিন দুপুরে হেলিকপ্টারে করেই গঙ্গাসাগরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তারপর সেখানে সাগর ব্লকের জন্য একটি পানীয় জল প্রকল্পের উদ্বোধন সেরে সোজা চলে যান ভারত সেবাশ্রম সংঘে(Bharat Sevasram Sangha)। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর একটি প্রকল্পের উদ্বোধন করে মন্দিরে পুজোও দেন। সেখান থেকে বেড়িয়ে আসার সময় তিনি জানান, ‘আগে যখন গঙ্গাসাগরে আসতাম, কিছুই ছিল না, সব ভোঁ ভা। এখন গঙ্গাসাগরে সব সেট-আপ তৈরি হয়েছে। মেলার চেহারাই পাল্টে গিয়েছে। অনেকেই চেষ্টা করছেন এই মেলা নিয়ে একটা অশান্তি ছড়িয়ে দিতে। আমি বলবো কারও প্ররোচনায় পা দেবেন না। লক্ষ্য রাখবেন, ছোট খাটো কোনও ঘটনাকে গিয়ে যেন উত্তেজনা না ছড়ায়। কেউ কোনও প্ররোচনায় পা দিলেও আপনারা ছড়াতে দেবেন না। আমি মনে করি যেখানে ৮০ লাখ-৯০ লাখ মানুষ আসেন, সেখানে মানুষের নিরাপত্তাটা সবচেয়ে বড়। একটা খবরকে কেন্দ্র করে অনেক সময় পদপিষ্টও হয়ে যায়।’

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি

নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না তাঁকে! আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি

মুখে দিলেই মিলিয়ে যাবে! নামমাত্র উপকরণে ঝটপট তৈরি করুন সুস্বাদু কালাকাঁদ

সুদ-সহ হিসেব নেওয়া মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ফের FIR দায়ের

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

সকাল থেকেই অ্যাকশনে ইডি, কলকাতা, পুরুলিয়া-সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি

অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল! ই-কমার্স সংস্থাকে মোটা অঙ্ক ফেরতের নির্দেশ আদালতের

লেকটাউন থেকে উদ্ধার ৪ কেজি সোনার বিস্কুট, গ্রেফতার দুই যুবক

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

ভারী বৃষ্টির জের, জল ছাড়া শুরু ডিভিসি’র, বন্যার আশঙ্কা একাধিক জেলায়

জলপথে রাজ্যে ঢুকে অস্ত্র পাচারের ছক বানচাল পুলিশের, গ্রেফতার ৪

ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫