স্বস্তি, দেশে এক ধাক্কায় ১৮ শতাংশ কমল করোনার দৈনিক সংক্রমণ

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন দু’হাজার ৭৫ জন। আর প্রাণ হারিয়েছেন ৭১ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কোরিয়া, চিন, জাপান সহ এশিয়ার দেশগুলিতে নতুন করে তাণ্ডব চালাতে শুরু করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। ফলে আশঙ্কা বাড়ছে। দেশেও(India) মারণ ভাইরাসের চতুর্থ ঢেউ যে কোনও মুহুর্তে আছড়ে পড়তে পারে বলে ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যদিও গত ২৪ ঘন্টায় অনেকটাই স্বস্তি দিয়েছে দৈনিক সংক্রমণ(Daily Cases) পরিসংখ্যান। আগের দিনের তুলনায় এক ধাক্কায় ১৮ শতাংশ কমেছে দৈনিক সংক্রমণ। একদিনে নতুন করে সংক্রমিত(Covid Cases) হয়েছেন দু’হাজার ৭৫ জন। আর প্রাণ হারিয়েছেন ৭১ জন।

শনিবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে করোনা সংক্রান্ত বুলেটিনে(Corona Bulletin) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ লাখ ৬০ হাজার ৫৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৬ শতাংশে। যার ফলে নতুন করে আরও ২ হাজার ৭৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। একই সময়ে মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৭১ জন। এ নিয়ে করোনার বলি হলেন ৫ লাখ ১৬ হাজার ৩৫২ জন।’

সুস্থতার হারও ক্রমশ আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনার সঙ্গে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন তিন হাজার ৩৮৩ জন। এ নিয়ে মারণ ভাইরাসকে জয় করে সুস্থ হয়ে উঠলেন ৪ কোটি ২৪ লাখ ৬১ হাজার ৯২৪ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৭৩ শতাংশ। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮০২ জনে। অর্থা‍ৎ দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ০.০৬ শতাংশ।’

মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইকে শক্ত জায়গায় নিয়ে যেতে জোর কদমে চলছে টিকাকরণের কাজ। বুধবার থেকেই দেশের বিভিন্ন রাজ্যে ১২ ঊর্ধ্বদের টিকা দেওয়া শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, ‘শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশে ১৮১ কোটি চার লাখ ৯৬ হাজার ৯২৪ ডোজ টিকা দেওয়া হয়েছে।’

 

অ্যাম্বুল্যান্সের খালাসি থেকে কোটিপতি! সনৎ-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের

আমেরিকায় ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্থ, মৃত ১

হানি ট্র্যাপের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

হ্যারিকেনই ছিল ভরসা, স্বাধীনতার পর প্রথম বিদ্যুতের আলো পৌঁছল উত্তরবঙ্গের এই গ্রামে

কেকেআর অলরাউন্ডার রমনদীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান 

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক