পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদির, যা লিখলেন…

Share:

নিজস্ব প্রতিনিধি:  গত বছরে আজকের দিনেই জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ ভ্যালিকে রক্তাক্ত করেছিল জঙ্গিরা। পাকিস্তান মতদপুষ্ট সন্ত্রাসবাদীর গুলিতে প্রাণ গিয়েছিল ২৫ জন পর্যটক ও একজন কাশ্মীরীর। ধর্ম জেনে বেছে বেছে খুন করা হয়েছিল হিন্দুদের। চোখের সামনে কেউ স্বামী, কেউ বাবা আবার কেউ সন্তানকে খুন হতে দেখেছে। সেই ভয়াবহ ঘটনার আজ এক বছর পূর্ণ হল। এবার পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। বুধবার প্রধানমন্ত্রী পহেলগাঁও সন্ত্রাসী হামলার শিকার ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং বলেছেন যে, তাঁদের “কখনো ভোলা যাবে না।” 

এক্স হ্যান্ডেলে মোদি  দৃঢ়তার  সঙ্গে  উল্লেখ করেছেন যে, ভারত কোনও প্রকার সন্ত্রাসবাদের কাছেই নতি স্বীকার করবে না। তিনি লিখেছেন,  “গত বছর ঠিক এই দিনটিতে ঘটে যাওয়া সেই ভয়াবহ পহেলগাঁও সন্ত্রাসী হামলায় যেসব নিরীহ প্রাণ অকালে ঝরে গিয়েছিল, আজ তাঁদের স্মরণ করছি। তাঁদের কথা কখনো ভোলা যাবে না। এই অপূরণীয় ক্ষতি সামলে ওঠার কঠিন সময়ে, আমার সমবেদনা ও সহমর্মিতা শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে রয়েছে।” এই পরেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব দিয়ে তিনি লেখেন, “একটি জাতি হিসেবে, শোক ও সংকল্প, উভয় ক্ষেত্রেই আমরা আজ ঐক্যবদ্ধ। ভারত কখনোই কোনো প্রকার সন্ত্রাসবাদের কাছে নতি স্বীকার করবে না। সন্ত্রাসীদের ঘৃণ্য চক্রান্ত কখনোই সফল হতে পারবে না।”

 

সন্ত্রাসবাদী হামলার জবাবে  ভারত গত ৭ মে একটি সামরিক অভিযান শুরু করে। ‘অপারেশন সিন্দুর’-এর আওতায় পরিচালিত এই অভিযানে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (PoK) অবস্থিত সন্ত্রাসীদের একাধিক পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয় এবং ধ্বংস করে দেওয়া হয়। ভারতীয় সেনাবাহিনী ‘এক্স’-এ একটি পোস্টে  লিখেছে, “যখন মানবতার সীমা লঙ্ঘিত হয়, তখন জবাব হয় নির্ণায়ক। বিচার প্রতিষ্ঠিত হয়। ভারত ঐক্যবদ্ধ।” এই বার্তার পাশাপাশি   ‘অপারেশন সিঁদুর’-এর প্রতীকী নির্দেশক একটি গ্রাফিক্সও শেয়ার করেছে।  অন্যদিকে, জম্মু ও কাশ্মীর প্রশাসন  পহেলগাঁওয়ের  নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। শান্তিপূর্ণভাবে এই ঘটনার স্মরণসভা আয়োজনের লক্ষ্যে সেখানে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে। 

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী