ইউনূসের বাংলাদেশে পুজো দেখতে বেরিয়ে ধর্ষণের শিকার গারো কিশোরী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: খাগড়াছড়িতে নবম শ্রেণির আদিবাসী ছাত্রীকে ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনার রেশ মিলিয়ে যাওয়ার আগে ফের ধর্ষণের শিকার এক গারো কিশোরী। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) সপ্তমীর রাতে পুজো দেখে বাড়ি ফেরার পথে চলন্ত অটোতেই চালকের দ্বারা ধর্ষিতা হয় নবম শ্রেণিতে পাঠরতা ওই ছাত্রী। পুলিশে নালিশ জানানো সত্বেও ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও নরপিশাচকে গ্রেফতার করেনি পুলিশ। ফলে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে  ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়।

নির্যাতিতা কিশোরীর মা জানিয়েছেন, ‘গত সোমবার সকাল দশটা নাগাদ পুজো দেখার জন্য মোবাইল ফোনে কিশোরীকে বাড়ি থেকে ডেকে নেন এক যুবক। সারাদিন পুজো দেখার পরে রাতে তাকে অটোরিকশায় তুলে দেয়। বাড়ি ফেরার পথে অটোরিকশা চালক নির্জন স্থানে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন। রাত ১১টার দিকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায় নির্যাতিতা। পরের দিনই হালুয়াঘাট থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়। যদিও এখনও পর্যন্ত অপরাধীকে গ্রেফতার করা হয়নি।’

হালুয়া ঘাট থানার ওসি হাফিজুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন ‘অভিযুক্ত রিকশা চালককে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অটোরিকশাটি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টতা পাওয়া গেলে মামলায় অন্তর্ভুক্ত করা হবে।’

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে