GT vs RR Live Score, IPL 2022: জয়ের জন্য গুজরাতের চাই ১৮৯ রান

ইডেনে শুরু আইপিএলের প্রথম প্লে অফ ম্যাচ। ভরা স্টেডিয়ামে মুখোমুখি গুজরাত টাইটানস ও রাজস্থান রয়্যালস।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতীক্ষার অবসান। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেনে শুরু হল আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন গুজরাত টাইটানসের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। 

বাটলারের ঝোড়ো ব্যাটিংয়ের উপরে ভর করে গুজরাত টাইটানসকে জয়ের জন্য ১৮৯ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে রাজস্থান রয়্যালস। 

২০ ওভারে  ৬ উইকেটের বিনিময়ে রাজস্থান রয়্যালসের সংগ্রহ ১৮৮ রান।  ২ রানে অপরাজিত রবিচন্দ্রন অশ্বিন। মাঠে নামলেও খাতা খুলতে পারেননি ট্রেন্ট বোল্ট। 

আরও একটি উইকেটের পতন। তিন বলে চার রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন রিয়ান পরাগ

অবশেষে থামলেন বাটলার। ৮৯ রানের মাথাতেই রান আউট হয়ে ফিরলেন প্যাভিলিয়নে। তবে আর আগে দলকে ভদ্রস্থ জায়গায় দাঁড় করিয়ে দিয়ে গিয়েছেন  

১৯ ওভার শেষে রাজস্থান রয়্যালসের সংগ্রহ চার উইকেটে ১৭২ রান।  ৮০ রানে অপরাজিত বাটলার 

১৮ ওভার ৩ বলের মাথায় চতুর্থ ধাক্কা রাজস্থান শিবিরে। মহম্মদ সামির বলে প্যাভিলিয়নের পথ ধরলেন হেটমাইয়ার। আউট হওয়ার আগে ৪ বলে ৭ রান করেছেন। 

১৮ ওভার শেষে রাজস্থানের রান ৩ উইকেটে ১৫৯। ঝোড়ো ব্যাটিং জে বাটলারের। ৪৯ বলে ৬৯ রান করে অপরাজিত। ঠাণ্ডা মাথায় এগিয়ে নিয়ে যাচ্ছেন দলকে।  

১৭ ওভার শেষে রাজস্থান রয়্যালসের সংগ্রহ ১৪৪ রান। ৫৬ রানে অপরাজিত বাটলার। 

ফের অর্ধশতরান বাটলারের। ৪২ বলে ৫০ পূর্ণ করলেন। যশ দয়ালের বলকে মাঠের বাইরে পাঠিয়ে অর্ধশতরান পূর্ণ করেন। 

১৬ ওভার শেষে রাজস্থান রয়্যালসের সংগ্রহ ১২৭ রান। ৩৯ রানে অপরাজিত বাটলার। ২ রানে হেটমাইয়ার  

১৫ ওভার শেষে রাজস্থানের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ১২৪ রান। 

১৫ ওভারের প্রথম বলেই প্যাভিলিয়নের পথ ধরলেন পাদিক্কাল।  ২০ বলে ২৮ রান করে হার্দিক পাণ্ডিয়ার বলে সরাসরি বোল্ড আউট হলেন।  

১৪ ওভার শেষে রাজস্থানের সংগ্রহ ২ উইকেটে ১১৫ রান। ৩০ রানে অপরাজিত বাটলার।

১৩. ১ ওভারে ২ উইকেট হারিয়ে শতরানের গণ্ডি পেরল রাজস্থান। প্রথম ৫০ রান এসেছিল ৫. ৪ ওভারে। অর্থা‍ৎ দ্বিতীয় পঞ্চাশ রান করতে ৪৫ রান নিল সঞ্জুর দল

১৩ ওভারে ২ উইকেট হারিয়ে রাজস্থানের সংগ্রহ ৯৮ রান  

 ১১ ওভার শেষে রাজস্থানের সংগ্রহ ২ উইকেটে ৮৩ রান। ২৫ রানে অপরাজিত বাটলার

২৩ বলে ৪৭ রান করে প্যাভিলিয়নে ফিরলেন সঞ্জু স্যামসন। আর এস কিশোরের বলে আলজারি যোশেফের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি। প্যাভিলিয়নে ফেরার আগে চারটি চার ও তিনটি ছক্কা হাঁকিয়েছেন 

৯ ওভার শেষে এক উইকেটের বিনিময়ে রাজস্থানের সংগ্রহ ৭৫। ২৩ বলে ৪৫ রানে অপরাজিত অধিনায়ক সঞ্জু স্যামসন। ২৩ বলে ২১ রান করেছেন বাটলার

৭ ওভার শেষে এক উইকেটের বিনিময়ে রাজস্থানের সংগ্রহ ৬২

৫.৪ ওভারেই ৫০ রানের গণ্ডি ছাড়াল রাজস্থান। ওভার বাউন্ডারি হাঁকিয়ে  দলকে অর্ধ শতরানের গণ্ডি পেরিয়ে নিয়ে গেলেন অধিনায়ক সঞ্জু  

পাঁচ ওভার শেষে রাজস্থানের সংগ্রহ এক উইকেটে ৪২ রান

চার ওভার শেষে রাজস্থানের সংগ্রহ এক উইকেটে ২৮ রান। ১৪ রান করে অপরাসিত জোস বাটলার। অন্যপ্রান্তে ১০ রানে ব্যাটিং করছেন সঞ্জু স্যামসন। 

দ্বিতীয় ওভারেই ধাক্কা। মাত্র তিন রান করে যশ দয়ালের বলে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সোয়াল

প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে নয় রান সংগ্রহ করেছে  সঞ্জু স্যামসনের দল। 

 

বিস্তারিত আসছে…….

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

প্রচণ্ড গরমের মাঝেই স্বস্তির বার্তা! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

ভূমিকম্পের জেরে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের