চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলার গ্রীষ্ম মানেই আম, লিচু আর কাঁঠালের মরশুম। কাঁঠাল শুধু কাঁচা তরকারি বা পাকা ফল হিসেবেই নয়, বিভিন্ন মজাদার পদ তৈরিতেও সমান জনপ্রিয়। তেমনই একটি ব্যতিক্রমী ও সুস্বাদু পদ হল কাঁঠালের পায়েস। কাঁঠালে রয়েছে ভিটামিন এ, সি, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য উপকারী। অন্যদিকে দুধ ও চালের সংমিশ্রণে তৈরি পায়েস বাঙালির উৎসব, পারিবারিক অনুষ্ঠান কিংবা বিশেষ দিনের অন্যতম প্রিয় মিষ্টান্ন। তাই মৌসুমি ফল কাঁঠাল দিয়ে তৈরি এই পায়েস স্বাদে যেমন অনন্য, তেমনই পুষ্টিতেও সমৃদ্ধ। অতিথি আপ্যায়ন হোক কিংবা পরিবারের সঙ্গে বিশেষ মুহূর্ত উদযাপন, কাঁঠালের পায়েস সহজেই হয়ে উঠতে পারে আকর্ষণের কেন্দ্রবিন্দু। ঠান্ডা কিংবা গরম, দুইভাবেই পরিবেশন করা যায় এই সুস্বাদু পদ।

উপকরণ:

পাকা কাঁঠালের কোয়া (দানা ছাড়া) – ১ কাপ
গোবিন্দভোগ চাল – ৫০ গ্রাম
ফুল ফ্যাট দুধ – ১ লিটার
চিনি বা গুড় – স্বাদমতো
তেজপাতা – ১টি
এলাচ গুঁড়ো – ½ চা চামচ
কাজু ও কিশমিশ – ২ টেবিল চামচ
ঘি – ১ চা চামচ

প্রণালী:
কাঁঠালের কোয়াগুলি ছোট টুকরো করে বা হালকা ব্লেন্ড করে নিন। এরপর দুধ ফুটিয়ে কিছুটা ঘন করে নিন এবং তেজপাতা দিন।  ধোয়া চাল দিয়ে কম আঁচে সেদ্ধ করুন।  চাল সিদ্ধ হলে চিনি বা গুড় মিশিয়ে নাড়তে থাকুন। এবার কাঁঠালের মিশ্রণ দিয়ে কয়েক মিনিট রান্না করুন। শেষে এলাচ গুঁড়ো, ঘি, কাজু ও কিশমিশ দিয়ে নামিয়ে নিন। গরম বা ঠান্ডা দুই পদ্ধতিতেই পরিবেশন করুন সুগন্ধি কাঁঠালের পায়েস।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক