ধামশা-মাদলের তালে তালে অভিনব প্রচারে বিধাননগরের বাম প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবাসরীয় প্রচারে বিধাননগর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৌম্যাজিৎ রাহা। আজ (১২ এপ্রলি) ১১৬ নং  বিধাননগর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম-এর প্রার্থীর সমর্থনে এক বর্ণাঢ্য ও উদ্দীপনাময় পথপরিক্রমার আয়োজন করা হয়।

এই মিছিলের সূচনা হয় বাঙ্গুরের সিপিআই(এম)পার্টি অফিস থেকে। যেখানে শুরু থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ এবং কর্মী-সমর্থকদের বিপুল সমাগম। ধামশা-মাদলের তালে তালে আদিবাসী মহিলাদের অংশগ্রহণ এই পথপরিক্রমাকে এক বিশেষ মাত্রা এনে দেয়। তাদের ঐতিহ্যবাহী নৃত্য ও সুরে সুরে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়। মিছিলটি বাঙ্গুর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে যশোর রোড ধরে অগ্রসর হয় এবং শেষ হয় চিনা মন্দির প্রাঙ্গণে। 

প্রচারে বেরিয়ে ভোটার তালিকার নিবি়ড় সংশোধন (Sir) প্রক্রিয়া নিয়ে সুর চরান বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী। বলেন, এই এসআইআর মানুষের নাগরিকত্ব নিয়ে বড় প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। মানুষের চিন্তায় ঘুম উড়েছে। মৃত্যুর মুখে ঢেলে দেওয়া হয়েছে। আর এটাকে মদত দিয়ে গেছে বিজেপি। যদিও নায্য ভোটারদের যাতে নাম বাদ না যায় তার জন্য যথাযথ চেষ্টা করেছে সিপিএম। এমনকি, মানুষের অধিকার নিয়েও কথা বলেছে।

পথপরিক্রমার পুরোটা জুড়েই সাধারণ মানুষের উচ্ছ্বসিত উপস্থিতি এবং সমর্থন ছিল চোখে পড়ার মতো। মিছিলে উপস্থিত ছিলেন সোমা দাস চক্রবর্তী, রাহুল ভট্টাচার্য, রানা চ্যাটার্জী,  অনুপ মিত্র,  জহর ঘোষাল সহ অন্যান্য পার্টি নেতৃবৃন্দ।

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের