আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ক্রুণাল ঝড়ের কাছে হেরে গেল সাইরাইজার্স হায়দরাবাদ

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ক্রিকেট এগারিজনের খেলা। কিন্তু শুক্রবার রাতে ক্রুণাল পাণ্ড্য নামে এক খেলোয়াড়ের কাছে হেরে গেল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং মেরুদণ্ড ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছিলেন। আর পরে ব্যাট হাতে শাসন করলেন হায়দরাবাদের বোলারদের। ফলস্বরূপ অনায়াসে হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে দুটি ম্যাচ জিতে লিগ টেবিলে ভালো জায়গায় চলে গেল কে এল রাহুলের দল।

এদিন লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মাত্র ১২১ রান তুলেছিল আইডেন মার্করামের দল। ফলে ২০ ওভারে জয়ের জন্য ১২২ রানের লক্ষ্য ছিল লখনউয়ের কাছে। রান তাড়া করতে নামা কে এল রাহুলের দলের নির্ভরযোগ্য ব্যাটার কাইল মেয়ার্সকে ১৩ রানেই থামিয়ে দেন ফারুকি। দীপক হুডাও ব্যর্থ হলেন।  তাঁর সংগ্রহ মাত্র ৭ রান। এরপর দলনেতা রাহুল এর সঙ্গে জুটি বাঁধলেন ক্রুণাল পাণ্ডিয়া। সবাই যখন ভেবেছিলেন রাহুল -ক্রুণাল জুটিই শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে দেবেন ঠিক সেই সময়ই  ক্রুণালকে সাজঘরে পাঠান উমরান মালিক। ক্রুণালের সংগ্রহ ২৩ বল খেলে ৩৪। 

জয়ের দোরগোড়ায় যখন দল তখন আবিবেচকের মতো শট খেলতে গিয়ে সাজঘরে ফেরেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল। আদিল রশিদের বলে ৩৫ রানে আউট হন। শূন্য রানে রোমারিও শেফার্ডকে ফেরান রশিদই। শেষ পর্যন্ত মার্কাস স্টোইনিস  ও নিকোলাস পুরান অপরাজিত থেকে লখনউয়ের জয় নিশ্চিত করেন। তাঁদের দুজনের সংগ্রহ ১০ ও ১১। তবে যদি হায়দরাবাদ ১৯০-২০০ রান করতে পারত তাহলে রাহুলের দল যে আজ কঠিন লড়াইয়ের মুখোমুখি হত সে বিষয়ে কোনও সন্দেহ নেই।এই ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গে কে এল রাহুলের দল টানা দুটি ম্যাচে জয় পেয়ে নিজেদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি পয়েন্ট টেবিলেও একটা ভালো জায়গায় নিজেদের নিয়ে গেল।  এখন দেখার পরবর্তী ম্যাচেও তাঁরা এই জয়ের ধারা বজায় রাখতে পারে কি না।

Published by:

Share Link:

More Releted News:

স্বামী রাজের হয়ে ভোটপ্রচারে স্ত্রী শুভশ্রী

​’লরেন্স অফ পঞ্জাব’ মুক্তিতে স্থগিতাদেশ! বিতর্কের ঝড় উঠতেই ZEE5-কে কড়া নির্দেশ কেন্দ্রের

‘ওম পুরী আমার বোনের জীবন ধ্বংস করে দিয়েছে’, বিস্ফোরক অন্নু কাপুর

চেন্নাইয়ের সঙ্গে ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ, মুখ খুললেন কোচ

পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদির, যা লিখলেন…

বনগাঁ দক্ষিণে তৃণমূলের তফসিলি প্রচার গাড়িতে হামলা! চলল গুলি, কাঠগড়ায় বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ