রাজনীতির বাইরেও মানুষ, শুভ বুদ্ধির উদয় হোক: মমতা

স্কাইওয়াক হবে কালিঘাটেও। তা নির্মাণ করতে খরচ হবে প্রায় ৩০০ কোটি টাকা। কালিঘাট পার্কে অস্থায়ীভাবে বসুক হকাররা

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৪২৮ বঙ্গাব্দের শেষ দিন বৃহস্পতিবার। পরের দিন নববর্ষ। ১৪২৯ বঙ্গাব্দের সূচনা। বৃহস্পতিবার (আজ) চৈত্র সংক্রান্তি। এই দিন সন্ধ্যায় কালীঘাটে (Kalighat) পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, রাজনীতির বাইরেও মানুষের পরিচয় মানুষ। সকলের শুভ বুদ্ধির উদয় হোক। প্রতিবছরের ধারা বজায় রেখে এবছরেও বছরের শেষদিন পুজো দিলেন মমতা। প্রার্থনা করলেন, সংহতি ও শান্তির। 

এদিন মমতা (Mamata) বলেন, দক্ষিণেশ্বরে স্কাইওয়াক হয়েছে। তেমনই স্কাইওয়াক হবে কালিঘাটেও। তা নির্মাণ করতে খরচ হবে প্রায় ৩০০ কোটি টাকা। আরও বলেন, তা নির্মাণ করতে গিয়ে একজন হকারকেও উচ্ছেদ করা হবে না। কালিঘাট পার্কে অস্থায়ীভাবে বসুক হকাররা। নির্মাণ হয়ে গেলে সকলে আবার আগের জায়গাতেই দোকান করবেন।

পুজো দিয়ে মুখ্যমন্ত্রী (CM) বলেন, বাংলার সকল ভাই-বোনের মধ্যে সংহতি ও শান্তি বজায় থাকুক। সকলে মিলে নতুন বছরে একসঙ্গে ভালো থাকবেন। মুখ্যমন্ত্রী বলেন, তিনি রেড রোডে যেমন নামাজ পড়তে যান, তেমনই যান গুরুদ্বার ও গঙ্গাসাগরে। কোনও বিভেদ করেন না। এদিন মুখ্যমন্ত্রীর বার্তা, ধর্ম ও উৎসব আসলে সম্প্রীতির কথা বলে, বিভেদের নয়।

প্রতি বছর নববর্ষের আগের দিন কালিঘাটে পুজো দেন তিনি। এবছরও তার অন্যথা হয়নি, জানালেন মুখ্যমন্ত্রী। সব শেষে বললেন, রাজনীতির বাইরেও সকলের একটাই পরিচয়, ‘মানুষ’। সকলের শুভবুদ্ধির উদয় হোক, এই প্রার্থনাই জানালেন বাংলার মুখ্যমন্ত্রী।  এদিন মন্দির প্রাঙ্গণে থাকা সকলে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘শুভ নববর্ষ দিদি’। মমতা তার প্রত্যুত্তরে বলেন, শুভ নববর্ষ। 

 

 

শনির কৃপায় ৮৩ দিন ৫ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

পিতৃপক্ষে দান করুন ৭ জিনিস, ভাগ্য চমকাবে, সংসারে উপচে পড়বে ধন-সম্পত্তি

শনির কুদৃষ্টি, সারাদিনে অনেক কাজে বাধা পড়বে, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য