তিন দিন ধরে আত্মজার মৃতদেহ আগলে, অবশেষে বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন গর্ভধারিনী

Share:

 নিজস্ব প্রতিনিধি:  প্রিয়জন হারালে শোকে অনেকে পাগল হয়ে যান! অনেকে আবার শোকে পাথর হয়ে যান। অনেকেরই হুঁশ থাকে না। মৃত্য তো চিরন্তন সত্য! এই সত্য খন্ডাবে কে ? এবার এক বিরল দৃশ্য দেখা গেল বরাহনগরে।  ফিরে পাবার মেয়ের মৃতদেহ ৩ দিন ধরে আঁকড়ে ছিল মা। ঘটনাটি ঘটেছে রবিনসন স্ট্রিটের ছায়া উত্তর ২৪ পরগনার বরাহনগরে। শুধু তাই নয় মৃত্যু হয়েছে সেই বৃদ্ধারও।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। বৃদ্ধার মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কীভাবে হল ! এই নিয়ে চারিদিকে নানান জল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে।

জানা গিয়েছে, বরানগর ১ নম্বর টি এন চ্যাটার্জী রোডে লালবাড়ি আবাসনের বাসিন্দা দেবী ভৌমিক ও তাঁর মেয়ে দেবলীনা।স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকেই এলাকার বাসিন্দারা আবাসনের প্রথমতল থেকে দুর্গন্ধ পাচ্ছিলেন। তাই বাধ্য হয়ে কলিং বেল বাজান প্রতিবেশীরা।কিন্তু দরজা খুলতেই আশ্চর্যজনক ঘটনা সামনে এল। দেখা গেল গৃহকর্ত্রী দেবী ভৌমিক তাঁর মেয়ের দেহ আগলে বসে রয়েছেন। ওই মহিলা জানান, মেয়ে বেঁচে উঠবে এই আশায় অপেক্ষা করছেন তিনি। প্রতিবেশীরা এর পরই খবর দেন বরানগর থানায়। পুলিশ গিয়ে তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ঘটনাটি এখানেই শেষ নয়। একরাত পেরোতে না পেরোতেই বুধবার মৃত্যু হল দেবী ভৌমিকের। মেয়ের মৃত্যুর পরে পরই মৃত্যু ঐ বৃদ্ধার। স্থানীয়রা জানান, ২০০৬ সালে তাঁর স্বামীর সঙ্গে হয় বিবাহ বিচ্ছেদ হয়। তার পর থেকে তিনি মেয়ে দেবলীনাকে নিয়েই এখানে থাকতেন। তেমনভাবে মিশতেন না কারোর সঙ্গে। প্রতিবেশীদের কথায়, সিজোফ্রেনিয়া রোগে ভুগছিলেন বৃ্দ্ধা। যদিও কি কারণে মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। খতিয়ে দেখছে পুলিশ।

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও

শাড়ির স্তুপের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার তৃণমূল নেতা

কম সময়ে সুস্বাদু খাবার, বাড়িতেই বানান বার্ন্ট গার্লিক নুডলস

শৈশবের স্বপ্নপূরণ, এবার আইপিএসের চরিত্রে সলমানের নায়িকা ডেইজি শাহ

‘বয়স নয়, দাম্পত্যে সুখটাই গুরুত্বপূর্ণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে বিতর্ক, নায়কের পাশে রাখি

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১

নাবালিকাকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা খুনে বড় সাফল্য, ৩ দিনের মধ্যেই গ্রেফতার দম্পতি

নর্তকী ভাড়া করে সারারাত দেদার ফুর্তি, লক্ষাধিক টাকার বিল মেটাতে না পেরে শ্রীঘরে চার তরুণ

আত্মবিশ্বাসের অভাব থেকে মিস ইউনিভার্স কেরালা, জানান তাঁর অনুপ্রেরণার গল্প