চেন্নাইকে হারিয়ে প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখল পঞ্জাব

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও শিভম দুবের মন্থর ব্যাটিংয়ের মূল্য চোকাল চেন্নাই সুপার কিংস। বুধবার রাতে ঘরের মাঠ চিপক স্টেডিয়ামে পঞ্জাব কিংসের কাছে চরম লজ্জার হার স্বীকার করতে হল গতবারের চ্যাম্পিয়নদের। প্রথমে ব্যাট করে ১৬২ রান তুলেছিল চেন্নাই। জবাবে ১৩ বল বাকি থাকতেই হাতে সাত উইকেট নিয়ে জিতে গেল পঞ্জাব কিংস। আর এদিনের জয়ের ফলে প্লে অফে ওঠার আশা জিইয়ে রাখলেন স্যাম কারেনরা। উল্টোদিকে হেরে খানিকটা চাপে পড়ে গেলেন রুতুরাজ গায়কোয়াড়রা।

জয়ের জন্য ১৬৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে সতর্ক হয়েই খেলতে শুরু করেন পঞ্জাবের দুই গোড়াপত্তনকারী ব্যাটার জনি বেয়ারস্টো ও প্রভসিমরান সিং। যদিও চতুর্থ ওভারেই পঞ্জাব শিবিরে আঘাত হানেন রিচার্ড গিলিসন। তিনি প্রভসিমরানকে (১৩)সাজঘরের পথ ধরান। এর পর পঞ্জাবের দুই বিদেশি খেলোয়াড় বেয়ারস্টো ও রিলি রোসোউ দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দেখেশুনে খেলে দলকে ধীরে-ধীরে স্বস্তিজনক জায়গায় পৌঁছে দেন। চেন্নাইয়ের বোলারদের আক্রমণ নির্বিষ করে দিয়ে দুজনে রান মেশিন সচল থাকেন। বেয়ারস্টো ও রিলি যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেওয়ার প্রতিজ্ঞা নিয়েই মাঠে নেমেছেন। যদিও ১০ম ওভারে বেয়ারস্টোকে (৪৬) ফিরিয়ে ৬৪ রানের জুটি ভাঙেন শিভম দুবে।

এর পরে রিলি রোসোউয়ের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান আইপিএলের একাধিক ম্যাচে পঞ্জাবের পরিত্রাতা হয়ে ওঠা শশাঙ্ক সিংহ। তৃতীয় উইকেটে দুজনে ৩০ রান যোগ করেন। সেই সঙ্গে দলকে শতরানের গণ্ডিও পার করিয়ে দেন। দ্বাদশ ওভারে রোসোউকে (৪৩) ফিরিয়ে দেন শার্দুল ঠাকুর। এর পরে শশাঙ্ক ও অধিনায়ক স্যাম কারেন দেখেশুনে খেলে ১৩ বল বাকি থাকতেই দলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন। শশাঙ্ক ২৫ রানে ও কারেন ২৬ রানে অপরাজিত থাকেন। চেন্নাইয়ের কোনও বোলারই এদিন পঞ্জাবের খেলোয়াড়দের সামনে ত্রাস হয়ে দাঁড়াতে পারেননি। একটি মাত্র উইকেট নিলেই বেগুনি টুপির মালিক হতেন মুস্তাফিজুর রহমান।এদিন নিয়ন্ত্রিত বোলিং করলেও বিপক্ষের কোনও ব্যাটারকে ধরাশায়ী করতে পারেননি।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের