শোয়েব মালিকের মতবদল, খেলবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রথমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে না খেলার কথা জানিয়েছিলেন। তবে পরে মত বদল করলেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। বুধবার মালিকের দল ফরচুন বরিশালের তরফে জানানো হয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি দলের সঙ্গে যোগ দেবেন শোয়েব।

কিছুদিন আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঝপথেই ব্যক্তিগত কাজে দুবাই চলে গিয়েছিলেন শোয়েব মালিক। সেই সময় শোয়েবের দল বরিশাল ফরচুনের পক্ষ থেকে জানানো হয়েছিল, চলতি মরশুমে আর ফিরবেন না শোয়েব। শোয়েব মালিকের পরিবর্ত হিসাবে আনা হয় পাকিস্তানি খেলোয়াড় আহমেদ শেহজাদকে। এদিকে শোয়েবের দুবাই গিয়ে আর ফিরে না আসার বিষয়ে গুঞ্জন তৈরি হয়। গত ২২ জানুয়ারি মিরপুরে খুলনা টাইগার্সের বিরুদ্ধে এক ওভারে তিনটি নো বল করার পরেই শোয়েবকে ঘিরে সমালোচনার ঝড় ওঠে। এরপরই একটা খবর প্রচার হতে শুরু করে যে তাঁকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হওয়াতেই আর দুবাই থেকে ফিরছেন না শোয়েব। তবে একথা ঠিক নয় তা সামাজিক মাধ্যমে সাফ জানিয়ে দিয়েছেন শোয়েব। তাঁর মতে, দুবাই যাওয়াটা তাঁর পূর্ব নির্ধারিতই ছিল।

আগামী ৩ ফেব্রুয়ারি বরিশাল ফরচুনের পরের ম্যাচ খুলনার বিরুদ্ধে। তার আগের দিন দলের সঙ্গে যোগ দেবেন শোয়েব। ইতিমধ্যে টানা তিন ম্যাচ হারের পর মঙ্গলবার জয় পেয়েছে তামিম ইকবালের বরিশাল। উল্লেখ্য, বিপিএলে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলে ২৯ রান করেছেন শোয়েব। দুই ম্যাচে বোলিং করে এক উইকেট নিয়েছেন তিনি। কিন্তু শোয়েবের পরিবর্তে যিনি এসেছেন, সেই শেহজাদ দুই ইনিংসে করেন যথাক্রমে ৩৯ ও ৬৬ রান।

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

পুরুলিয়ার পর্যটনকে চাঙ্গা করতে স্টেকহোল্ডারদের জেলা সম্মেলন, উপস্থিত পর্যটনমন্ত্রী

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৮,০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসর-সহ লঞ্চ হবে নতুন POCO M8 Power 5G

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

তারেকের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের বৈঠক, দিল্লির জন্য অশনিসঙ্কেত?

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের