চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: একেই বলে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে। চার মাস ধরে কয়েক হাজার কিলোমিটার দূরের রাশিয়ায় থাকা এক যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিল থাকার অভিযোগে মামলা দায়ের করেছে বিহার পুলিশ। নির্যাতিত যুবক এ বিষয়ে রাশিয়া থেকে সমাজমাধ্যমে এক ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিও দাবানলের গতিতে ভাইরাল হয়েছে। যদিও বিহারের কিশনগঞ্জ জেলা পুলিশের তরফে যুবকের আভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

নিট পরীক্ষার প্রশ্নফাঁসের বিরুদ্ধে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত ২০ জুন থেকে দিল্লির যন্তরমন্তরে ধর্না দিয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’র সদস্যরা। ২০ জুলাই সংসদ অভিযানেরও ডাক দেওয়া হয়। ওই কর্মসূচি গিরে উত্তাল হয়ে ওঠে রাজধানী। পড়ুয়াদের উপরে ‘নির্মম’ হামলা চালানোর অভিযোগ ওঠে দিল্লি পুলিশ ও সিআরপিএফের অধীনে থাকা র‍্যাফের বিরুদ্ধে। পুলিশের ওই বাড়াবাড়ির বিরুদ্ধে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। বিভিন্ন রাজ্যে শুরু হয় বিক্ষোভ। তার মধ্যে অন্যতম ছিল বিহার। গত ২৫ জুলাই কিশানগঞ্জের বাহাদুরগঞ্জ এলআরপি চকে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। উত্তপ্ত হয়ে ওঠে গোটা চত্বর। ওই বিক্ষোভের ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। তার মধ্যে রয়েছে মোহাম্মদ সাদাকতের নামও। তিনি গত চার মাস ধরে রাশিয়ায়।

পড়ুয়া বিক্ষোভের জেরে দায়ের হওয়া এফআইআরে তাঁর নাম রয়েছে জানতে পেরেই ক্ষোভ উগরে দিয়েছেন সাদাকত। সুদূর রাশিয়া থেকে সমাজমাধ্যমে এক ভিডিও পোস্ট করেছেন। তাতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘কি হচ্ছে দেশে? গত চার মাস ধরে আমি রাশিয়ায়। অথচ বাহাদুরগঞ্জ এলআরপি চকে বিক্ষোভের ঘটনায় পুলিশ আমার নামে এফআইআর করেছে।’ ও্ই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি কিশানগঞ্জের পুলিশ সুপার হরি মোহন শুক্লা।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার