এবার ফ্যাশনের দুনিয়ায় রাজ করতে চলেছে কলাগাছ!

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই পুজো স্বভাবতই প্ল্যান করছেন ষষ্ঠী থেকে সপ্তমী আপনি কি ফ্যাশন বা স্টাইল করবেন। হালফ্যাশানে মেয়েরা ট্রাডিশনাল বেশি পছন্দ করছেন। শাড়িতেই নারী যেন ললনা। আগেকার দিনে শাড়ি বলতেই আমরা একডাকে চিনতাম ঢাকাই,জামদানি আর মসলিন আর বাংলার তাঁত। এখন এই সাজপোশাকে অনেক আধুনিকত্ব এসেছে।

আমরা মেয়েরা ভাবি শাড়ি পড়ব, অথচ সেটাকে সুন্দর করে ক্যারি করতে হবে। তার জন্য ডিজাইনাররা মাথায় রাখেন যেন সেটা লাইটওয়েট ও এক্সক্লুসিভ ডিজাইনের হয়। এখন আপনি বাজারে ঘুরলেই দেখবেন চারিদিকে বুটিকের রমরমা বাজার। প্রতিযোগিতার নেমেছেন অনেক নামিদামি, পেশাদার ফ্যাশন ডিজাইনাররা।

এরমাঝে আমাদের নজর কাড়ল কলাবতী শাড়ি। কি অবাক হচ্ছেন নাকি? হ্যাঁ আপনি একবারে ঠিক শুনছেন। যেমন পাটের শাড়ির নাম আপনারা সকলেই কমবেশি জানেন। তেমনই বাংলাদেশের বাজারে রাজ করছে কলাবতী শাড়ি। কলাগাছের বাঁকল থেকে যে আঁশ প্রস্তুত হয়, তাকে সুতো হিসাবে ব্যবহার করেছেন শিল্পী রাধাবতী দেবী। একটি শাড়ি তৈরি করে আজ ব্যাপক পরিচিতি লাভ করেছেন তিনি। কলাগাছের তন্তু (সুতা) দিয়ে শাড়ি তৈরির নতুন প্রচেষ্টা করেছেন তিনি। এই উদ্ভাবনের পেছনে রয়েছেন দুজন নারীর চিন্তা ও কর্মতৎপরতা। একজন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এবং অন্যজন কমলগঞ্জের রাধাবতী দেবী।

মাত্র ১৫ দিনের চেষ্টায় দেশে প্রথম বারের মতো কলাগাছের আঁশ থেকে তৈরি সুতা দিয়ে শাড়ি বুনেছেন রাধাবতী দেবী। ১২ হাত লম্বা এই শাড়িটি বুনন করে বাংলাদেশ তথা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। শাড়িটিতে অসাধারণ সুন্দর বুনটে প্রস্তুত করা হয়েছে।

স্বভাবতই ভাবছেন এই শাড়িটি নিশ্চয় অনেক দামী হবে। একেবারেই নয় এটি অত্যন্ত পকেট ফ্রেন্ডলি। আপনি চাইলেই কিনতে পারেন। এই শাড়িটি প্রস্তুত করতে তাঁর খরচ পড়েছে আনুমানিক পাঁচ থেকে ছয় হাজার টাকা। রাধাবতী দেবী দারিদ্র্যের মধ্যে জীবন কাটান। তিনি জানিয়েছেন, যাঁদের বেশি দাম দিয়ে মসলিন বা জামদানি কেনার সামর্থ্য নেই তাঁরা এই কলাবতী শাড়ি কিনতেই পারেন।

৬৬ বছর বয়সে এমন সুন্দর সৃষ্টি যা কল্পনারও অতীত। এই শাড়িটি এতটাই লাইট ওয়েটের, যেটি আপনি খুব সহজেই ক্যারি করতে পারেন। রাধাবতী দেবী জানিয়েছেন, আপনার একহাতের মুঠোয় আপনি এই শাড়িটিকে ধরতে পারবেন। এই অসাধারণ কাজ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিয়েছেন কলাবতী শাড়ি। এ বছরের শুরুতে শাড়ি তৈরির প্রশিক্ষক হিসাবে নিয়োগ করা হয় তাঁকে।

কলাগাছের তন্তু দিয়ে শাড়ি প্রস্তুত করে অভাবে সংসারে আলোর দিশা খুঁজে পেলেন তিনি। তাহলে আর দেরি কেন, এই পুজোয় নিজেকে মেলে ধরুন অনন্যা কলাবতী রূপে।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের