ইউটিউবে ভিডিও দেখে আত্মঘাতী যুবক, চাঞ্চল্য ময়নাগুড়িতে

ইউটিউব চ্যানেলে আত্মহত্যার ভিডিও দেখে আত্মঘাতী হলেন এক যুবক। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি খুকশিয়ে এলাকার বাসিন্দা শঙ্কর রায় (২২)

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি: ইউটিউব চ্যানেলে আত্মহত্যার ভিডিও দেখে আত্মঘাতী হলেন এক যুবক। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি খুকশিয়ে এলাকার বাসিন্দা শঙ্কর রায় (২২)। পেশায় তিনি মার্বেল মিস্ত্রী ছিলেন। পরিবারের দাবি, প্রতিদিন গভীর রাত পর্যন্ত ইউটিউবে ভিডিও দেখতেন শঙ্কর। শনিবারও মধ্যরাত পর্যন্ত সে ইউটিউবে ভিডিও দেখেছে। রবিবার ভোররাতেই বাড়ি থেকে কিছুটা দূরে নদীর পাশে একটি বাঁশে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান এলাকাবাসী। মৃত যুবকের দাদা সঞ্জিত রায় বলেন, গভীর রাতেই ভাইয়ের মৃত্যুর খবর পাই। পরে তাঁর ঘরে মোবাইল ঘেঁটে দেখা যায় গতকাল রাতে শঙ্কর ইউটিউবে কীভাবে আত্মহত্যা করতে হয় সেই ধরণের ভিডিও দেখছিল। মৃতের দাদার আরও দাবি, ভাই প্রায়ই মোবাইলে ভিডিও দেখার পাশাপাশি গেম খেলত। তাঁর কারও সঙ্গে গোলমাল হয়েছিল কিনা সেটাও জানেন না তাঁরা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

স্থানীয় ও আত্মীয়দের দাবি, শঙ্করের আচার আচরণে কোনও সন্দেহজনক ব্যাপার ছিল না। বিগত কয়েকদিন সে স্বাভাবিকই ছিল। কেন আত্মহত্যা করল সে সেটা নিয়েই রহস্য দানা বেঁধেছে। তাছাড়া মৃতের মোবাইল ঘেঁটে পুলিশ জানতে পেরেছে ইউটিউবে নিয়মিত সে আত্মহত্যা করার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ভিডিও দেখত। ফলে সে মানসিকভাবে প্রস্তুত হচ্ছিল আত্মঘাতী হওয়ার। তবে এর পিছনে আসল কারণ কী সেটা জানতে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে শঙ্করের আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের।

মঙ্গলের উল্টো চাল, রাহুর নক্ষত্রে গোচর, কপাল পুড়বে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: মায়ের পরামর্শ নিন, বিপদে কাজে লাগবে, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান…

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি