সংসদ হামলায় মূল চক্রীর সঙ্গে যোগ থাকায় নীলাক্ষের বাড়িতে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : সংসদ হামলায় মূল চক্রীর সঙ্গে যোগ থাকায় এবার নীলাক্ষ আইচের বাড়িতে পৌঁছে গেল পুলিশ। নীলাক্ষের বাড়ি হালিশহরের জেটিয়ায়। সেখানেই বৃহস্পতিবার দুপুরে পৌঁছোল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কয়েকজন পুলিশকর্মী।

পুলিশ সূত্রে খবর, সংসদ হামলায় অন্যতম মূল অভিযুক্ত ললিত ঝায়ের বন্ধু নীলাক্ষ আইচ। এদিন দুপুর দুটো নাগাদ নীলাক্ষের বাড়িতে পোঁছে যান বারাকপুর কমিশনারেটের কয়েকজন পুলিশ কর্মী। পুলিশকে নীলাক্ষ জানিয়েছে, সমাজসেবা করার সূত্রেই নীলাক্ষের সঙ্গে পরিচয় হয়েছিল ললিতের। জানা গিয়েছে, নীলাক্ষ বিধাননগর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পড়াশোনার ফাঁকে সমাজসেবাও করে সে। একটি এনজিও-এর সঙ্গে যুক্ত নীলাক্ষ। এই সমাজসেবা করার সূত্রেই ললিতের সঙ্গে নীলাক্ষের পরিচয় হয়েছে।পুলিশকে নীলাক্ষ জানিয়েছে, সংসদে হামলার ঘটনার ভিডিও হোয়াটস অ্যাপে তাঁকে পাঠিয়েছিলেন ললিত। নিজের এনজিও-তে যোগ দেওয়ার জন্য ললিতকে অনুরোধ করেছিলেন নীলাক্ষ। ললিত সেই অনুরোধে সাড়াও দিয়েছিলেন। তারপর ললিতের সঙ্গে একসঙ্গে কাজ করেছিলেন নীলাক্ষ।

এদিন পুলিশ নীলাক্ষের কাছে জানতে চান, ললিতকে তিনি ব্যক্তিগত স্তরে চিনতেন। সেই প্রশ্নের জবাবে নীলাক্ষ সাফ জানিয়ে দেন, একসঙ্গে কাজ করার সুবাদে তিনি ললিতকে ব্যক্তিগত স্তরে চিনতেন।

বুধবার দুপুরে সংসদ হামলার ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই পাঁচ জনকে গ্রেফতার করে ললিতের বিষয়ে জানতে পেরেছে দিল্লি পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কিছুদিন আগে কলকাতায় কাজে এসেছিলেন ললিত। ললিত নিজেও বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গেও যুক্ত। একটি এনজিও-এর হয়ে কাজ করতে কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন ললিত।

 

 

 

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩