ভেজাল ঘি তৈরি রুখতে বড়সড় অভিযান পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি : সাড়ে চার হাজার কেজি ভেজাল ঘি তৈরির সরঞ্জাম উদ্ধার করল পুলিশ। পুলিশের জালে গ্রেফতার এক অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে নদিয়ার ফুলিয়া এলাকায়।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে নদীয়ার ফুলিয়া এলাকায় পরিমল ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় শান্তিপুর থানার পুলিশ। উদ্ধার হয় ৩১৫ টিম ভেজাল ঘি তৈরির সরঞ্জাম। বিপুল পরিমাণে এই সামগ্রী উদ্ধারের পর অভিযুক্ত পরিমল ঘোষকে গ্রেফতার করে পুলিশ। এদিন পুলিশ অভিযুক্ত পরিমলকে নিজেদের হেফাজতে নিয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা, পুলিশ তা তদন্ত করে দেখছে।

এই প্রসঙ্গে রানাঘাট পুলিশ জেলার এসডিপিও প্রবীর মণ্ডল জানান, গোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুর থানার ওসির নেতৃত্বে পরিমল ঘোষের বাড়িতে অভিযান চালানো হয়। নকল ঘি যে পদার্থ ব্যবহার করা হয়, সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। মোট ৩১৫ টিন বাজেয়াপ্ত করা হয়েছে। আগামীদিনেও এই ধরনের অভিযান চলবে। উল্লেখ্য, এর আগেও ভেজাল ঘি তৈরির ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ।

 

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

স্বামীর দ্বিতীয় বিয়ের আসরে হাজির প্রথম স্ত্রী, প্রকাশ্যে যা বললেন নববধূকে..

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন

ভোট-পরবর্তী হিংসা ও প্রতারণা মামলায় অনুব্রতকে আগাম জামিন দিল কলকাতা হাইকোর্ট

‘দয়া করে সবাই বন্যায় বিপর্যস্ত অসমের পাশে দাঁড়ান’, দেশবাসীর কাছে কাতর আর্জি পাপনের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা