প্রেম দিবসেই ঘটেছিল ভয়ঙ্কর ঘটনা, ছিন্নভিন্ন হয়ে গিয়েছিলেন ৪০ জন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফেব্রুয়ারি মানেই ভালবাসার আবহে ভেসে যাওয়ার সময়। বছরের এই বিশেষ মাসে শহরজুড়ে ছড়িয়ে পড়ে প্রেমের উষ্ণতা। ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পালিত হয় প্রেমের সপ্তাহ। গোলাপ, উপহার, চমক আর ভালবাসার প্রতিশ্রুতিতে ভরে ওঠে এই সময়টা। অনেকেই মনে করেন, ভালবাসা শুধু একটি দিনের নয়, বরং সারাজীবনের অনুভূতি- সম্পর্কের ভিত মজবুত করার অঙ্গীকার।

ভ্যালেন্টাইনস ডে ঘিরে উত্তেজনা থাকে চরমে। কেউ পরিকল্পনা করেন প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর, কেউ আবার উপহারের মাধ্যমে ভালবাসা প্রকাশ করেন। সাজপোশাক থেকে শুরু করে বিশেষ মুহূর্ত তৈরি- সব কিছু নিয়েই চলে প্রস্তুতি। কিন্তু এই ভালোবাসার দিনের সঙ্গেই জড়িয়ে আছে এক গভীর বেদনাদায়ক স্মৃতি, যা আজও দেশের মানুষকে নাড়িয়ে দেয়।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি। ভালবাসার দিনেই ভয়াবহ সন্ত্রাসী হামলায় কেঁপে উঠেছিল দেশ। ভূস্বর্গ নামে পরিচিত পুলওয়ামা-র মাটি সেদিন রক্তে রাঙা হয়ে ওঠে। আত্মঘাতী বিস্ফোরণে শহিদ হন ৪০ জন জওয়ান। আনন্দের দিন মুহূর্তে পরিণত হয় শোকের দিনে।সেদিন প্রায় আড়াই হাজারের বেশি সিআরপিএফ জওয়ানকে নিয়ে একটি কনভয় জম্মু থেকে শ্রীনগর-এর দিকে যাচ্ছিল। সেই সময় বিস্ফোরক বোঝাই গাড়ি কনভয়ের মধ্যে ঢুকিয়ে দেয় জঙ্গি আদিল আহমেদ দার। ভয়াবহ বিস্ফোরণে মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায় এলাকা, স্তব্ধ হয়ে যায় গোটা দেশ।

এই ঘটনা শুধু একটি সন্ত্রাসী হামলা নয়, বরং দেশের আবেগ, ভালবাসা এবং আত্মত্যাগের এক করুণ অধ্যায়। তাই অনেকের কাছে ১৪ ফেব্রুয়ারি শুধু প্রেমের উৎসব নয়, শহিদদের স্মরণ করার দিনও। ভালবাসার প্রকৃত অর্থ শুধু সম্পর্কেই নয়, দেশের জন্য আত্মবলিদানেও- সেই বার্তাই যেন মনে করিয়ে দেয় এই দিন।

 

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার