রসুন আর গোলমরিচ দিয়েই এবার বানিয়ে ফেলুন ভেটকি মাছ

বাঙালির রসে বশে থাকার মত বিষয়কে আমরা আরও একবার করে ঝালিয়ে নিই। আজ জানাবো আপনাদের 'রসুন গোলমরিচ ভেটকি'র রেসিপি। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালি কালচারের সংগেই যেন মাছ ভাত একে অন্যের পরিপুরক হয়ে রয়ে গিয়েছে। তাই বিভিন্ন রকমের মাছের পদ বানানোর মধ্যে নিয়েই যেন বাঙালির রসে বশে থাকার মত বিষয়কে আমরা আরও একবার করে ঝালিয়ে নিই। আজ জানাবো আপনাদের ‘রসুন গোলমরিচ ভেটকি’র রেসিপি। 

উপকরণঃ 

ভেটকি মাছ- ১০০ গ্রাম

 লেবুর রস- ১ টেবিল চামচ 

কাঁচা হলুদ বাটা- ১ চা চামচ 

লাল লঙ্কা বাটা- ২-৩ চা চামচ 

আধভাঙা গোলমরিচ- ১ চা চামচ 

রসুনের আচার- ১ চা চামচ 

টকদই – ৫০ গ্রাম

নারকেল বাটা – ১ চা চামচ 

সর্ষে বাটা- দেড় চা চামচ 

নুন- স্বাদমত 

সর্ষের তেল- প্রয়োজন মত

কলাপাতা- ২ টি

রসুন বাটা- ১/২ চা চামচ 

প্রণালীঃ প্রথমে ভেটকি মাছের টুকরোগুলি ভালভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর একটা বাটিতে ৩০০ মিলিলিটার জল, রসুন বাটা, আদা বাটা, নুন, লেবুর রস মিশিয়ে তাতে মাছের টুকরোগুলি ১৫-২০মিনিট ডুবিয়ে রাখুন। এরপর রসুনের আচারের রসুন, ও সামান্য কাঁচা রসুন কুচি নিন।

অন্য একটি পাত্রে লঙ্কা বাটা, হলুদ, লেবুর রস, গোলমরিচ, আচারের রসুন, ও তেল দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এবার তার মধ্যে মাছের টুকরোগুলি ছেড়ে ম্যারিনেট করে মাছ আরও ৩০ মিনিট রেখে দিন। এরপর সেঁকে রাখা কলাপাতায় মাছ একে একে মুড়ে নিয়ে ১০ মিনিট ভাপিয়ে নিয়ে পরিবেশন করুন ‘রসুন গোলমরিচ ভেটকি’।  

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!