বাবার মৃত্যুর বদলা নিতে ভর সন্ধ্যায় দিল্লিতে শুটআউট, সঙ্কটজনক দুই

চিহ্নিত হয়েছে আততায়ী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভর সন্ধ্যায় দিল্লির রাস্তায় চলল গুলি। ঘটনায় গুরুতর জখম দুই। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গুলিতে জখম হয়েছেন বাজার কমিটির সভাপতি অজয় চৌধুরী এবং তাঁর ভাই। নজর ক্যামেরার ফুটেজ দেখে ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। জানা গিয়েছে, গুলি চালিয়েছে কপিল নামে এক যুবক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কিছুদিন আগে কপিলের বাবা খুন হয়ে যান। আর সেই খুনের বদলা নিতেই সে গুলি চালিয়েছে।  ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কপিলের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

ভয়াবহ ঘটনাটি ঘটে পশ্চিম দিল্লির সুভাষনগরে। জমজমাট এলাকা। রাস্তা দিয়ে যাচ্ছিল একটি সাদা রঙের এসইউভি। আচমকাই ঘটনাস্থলে এসে হাজির হয় কপিল। তার সঙ্গে ছিল আরও একজন। ভিড় থাকায় সাদা রঙের এসইউভি আটকে পড়লে ওই গাড়ি লক্ষ্য করে এক যুবক গুলি চালাতে শুরু করে। গুলির শব্দ শুনে এলাকায় রীতিমতো চাঞ্ছল্য তৈরি হয়। নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষ দৌড়তে শুরু করে। নির্বিবাদে গুলি চালিয়ে দুই যুবক সেখান থেকে পালায়। স্থানীয় মানুষ পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে পৌঁছে গুরুতর জখম দুইকে হাসপাতালে ভর্তি করায়। ওই যুবকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

এলাকার মানুষ এখনও আতঙ্কে রয়েছেন। ঘটনার পর কেটে গিয়েছে কয়েক ঘণ্টা। রাস্তাঘাট রীতিমতো ফাঁকা। দোকান-বাজার প্রায় বন্ধ। অনেকের ধারণা, পাল্টা হামলা হতে পারে।

আরও পড়ুন দিল্লিতে স্কুলে ঢুকে দুই ছাত্রীকে বিবস্ত্র, তদন্তের নির্দেশ মহিলা কমিশনের

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে