আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মমতার নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে বাদ গেল ৪৫ হাজার ভোটারের নাম

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীতে (এসআইআর) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে আপাতত ৪৫ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের পয়লা জানুয়ারি প্রকাশিত খসড়া ভোটার তালিকায় ভবানীপুরে ভোটার ছিলেন ১ লক্ষ ৬১ হাজার ৫০৯ জন। সেই তালিকা থেকে নাম বাদ পড়েছে ৪৪ হাজার ৭৮৭ জনের। মৃত, অন্য জায়গায় স্থানান্তরিত ও হদিশ না পাওয়া-এই তিন শ্রেণিতেই ওই বিপুল পরিমাণ ভোটার বাদ গিয়েছে।

বিধানসভা ভোটের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর সিদ্ধান্ত নিয়েছে ‘বিশ্বাসযোগ্যহীন’ নির্বাচন কমিশন। ওই সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পাশাপাশি মতুয়া গড়েও এসআইআরের বিরুদ্ধে রাজপথে নেমে মিছিল করেছেন তিনি। একজনও বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না বলে দাবি জানিয়েছেন। গত এক মাসের বেশি সময় ধরে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক ভূমিকা নিয়ে লাগাতার তোপ দেগে চলেছেন। সেই সঙ্গে নিজে এনুমারেশন ফর্ম পূরণ না করারও সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল বৃহস্পতিবারই এনুমারেশন ফর্ম গ্রহণের শেষ দিন ছিল। সেই সময়সীমা শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই শুক্রবার (১২ ডিসেম্বর) বিধানসভা কেন্দ্রভিত্তিক ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পরিসংখ্যান প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে প্রায় ৪৫ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা ভোটে নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী তথা ‘দলবদলু’ শুভেন্দু অধিকারীর কাছে ১ হাজার ৯৫৬ ভোটে  পরাজিত হন। ভোটের ফল এবং গণনায় কারচুপির অভিযোগে  কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন তিনি। আরও একটা বিধানসভা ভোট আসতে চললেও সেই মামলার নিষ্পত্তি হয়নি। পরে মমতা ভবানীপুর থেকে উপনির্বাচনে জয়ী হন। সেই নির্বাচনে মমতার জয়ের ব্যবধান ছিল ৫৮ হাজার ৮৩৫ ভোট।

Published by:

Share Link:

More Releted News:

স্বামী রাজের হয়ে ভোটপ্রচারে স্ত্রী শুভশ্রী

​’লরেন্স অফ পঞ্জাব’ মুক্তিতে স্থগিতাদেশ! বিতর্কের ঝড় উঠতেই ZEE5-কে কড়া নির্দেশ কেন্দ্রের

‘ওম পুরী আমার বোনের জীবন ধ্বংস করে দিয়েছে’, বিস্ফোরক অন্নু কাপুর

চেন্নাইয়ের সঙ্গে ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ, মুখ খুললেন কোচ

পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদির, যা লিখলেন…

বনগাঁ দক্ষিণে তৃণমূলের তফসিলি প্রচার গাড়িতে হামলা! চলল গুলি, কাঠগড়ায় বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ