নার্সদের ‘ডাক্তারি’ প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার

গ্রামীণ এলাকায় যেখানে সব সময় চিকিৎসক পাওয়া যায় না। সেই সব এলাকায় যাতে আমজনতা সাধারণ অসুখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন সেই লক্ষ্যেই এই উদ্যোগ। 

Share:

নিজস্ব প্রতিনিধি:  এবার রাজ্যের নার্সদের ‘ডাক্তারি’ প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার। মূলত গ্রামীণ এলাকায় যেখানে সব সময় ডাক্তার পাওয়া যায় না। সেই সব এলাকায় যাতে আমজনতা সাধারণ অসুখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন সেই লক্ষ্যেই এই উদ্যোগ স্বাস্থ্য দফতরের। 

রাজ্যের বিভিন্ন জেলায় গ্রামে গঞ্জে ডাক্তারের ঘাটতি মেটাতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। সম্প্রতি স্বাস্থ্য দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে রাজ্যের যে সমস্ত নার্সদের বিএসসি এবং তার উর্ধ্বে ডিগ্রি রয়েছে তাঁদেরকে ৩ সপ্তাহের একটি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণে তাঁদেরকে সাধারণ অসুখগুলির চিকিৎসা সংক্রান্ত বিষয় শেখানো হবে। এর পর এই বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত নার্সদের ‘কমিউনিটি হেলথ অফিসার’ হিসাবে গ্রামের সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে পাঠানো হবে। সেখানে কাজ করবেন তাঁরা। সাধারণ মানুষের সাধারণ অসুখের চিকিৎসা করবেন ওই নার্সরা। গ্রামে গঞ্জে প্রায়শই শোনা যায় ডাক্তার অমিল থাকার কথা। সেক্ষেত্রে ডাক্তারের অনুপস্থিতিতে নার্সরাই যাতে নূন্যতম চিকিৎসা পরিষেবা দিতে পারে সেই কারণে এই সিদ্ধান্ত। তবে এই বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত নার্সরা রোগী দেখতে পারবেন, ওষুধও দিতে পারবেন। কিন্তু কোনও প্রেসক্রিপশন লিখতে পারবেন না। এমনকি কোনও ডেথ সার্টিফিকেটও লিখতে পারবেন না তাঁরা। শুধুমাত্র রোগীদের নূন্যতম চিকিৎসা পরিষেবা দিতে পারবেন তাঁরা। গ্রাম থেকে ছোট খাটো অসুখের জেরে সময় নষ্ট ও কষ্ট করে দূরে বা শহরে কোনও হাসপাতালে যেতে যাতে না হয় সেই কারণে স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্ত। এই উদ্যোগ চালু হলে গ্রামেই সুস্বাস্থ্য কেন্দ্রে নূন্যতম চিকিৎসা পরিষেবা পাবেন মানুষ।

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল