মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীতে আল-কায়েদার শাখা খোলার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা মেজর জিয়াউল হকের শাস্তি প্রত্যাহার করতে চলেছে তারেক রহমান সরকার? সূত্রের খবর, সেনাবাহিনীতে থাকা বিএনপিপন্থী আধিকারিকরা ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও আইনমন্ত্রী আসাদুজ্জামানের কাছে পলাতক মেজর জিয়ার উপর থেকে “নিষিদ্ধ জঙ্গি” তকমা প্রত্যাহারের আর্জি জানিয়েছেন। ওই আর্জির প্রেক্ষিতে স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী বিএনপিপন্থী সেনা আধিকারিকদের আদালতে মামলার পরামর্শ দিয়েছেন। সরকার মেজর জিয়ার ফাঁসির শাস্তি মকুবের ক্ষেত্রে বিরোধিতা করবে না বলেও আশ্বাস দিয়েছেন।

বাংলাদেশ সেনার ৪১ লং কোর্সের সদস্য মেজর জিয়াউল হক কুখ্যাত জঙ্গি সংগঠন আল-কায়েদার বাংলাদেশ শাখার আহ্বায়কের দায়িত্বে ছিলেন। সেনার অন্দরে আল-কায়েদার শাখা খুলে গোপনে কাজকর্ম চালাচ্ছিলেন। শুধু তাই নয়, বেছে-বেছে জঙ্গিদের বাংলাদেশ সেনাতে নিয়োগের ব্যবস্থা করেছিলেন। আল-কায়েদা সমর্থিত নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম, যারা পরে আনসার আল ইসলাম নাম নিয়েছে, সেই সংগঠনের নেতৃত্ব দিচ্ছিলেন। সেনা গোয়েন্দা সংস্থার রিপোর্টের প্রেক্ষিতে ২০১১ সালের ডিসেম্বরে শেখ হাসিনার সরকার মেজর জিয়াকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে চাকুরিচ্যুত করে। পরবর্তীতে ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বলে দাবি করা হয়। আওয়ামী লীগ সরকারের তরফে জিয়াকে ধরিয়ে দিতে পারলে ২০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করে। ধরা পড়ার হাত থেকে বাঁচতে দেশ থেকে পালিয়ে যায় কুখ্যাত জঙ্গি মেজর জিয়া। বাংলাদেশ সরকারের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রও ২০২১ সালে জিয়ার মাথার দাম ৫০ লাখ ডলার ঘোষণা করে।

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ফের প্রকাশ্যে এসেছিল। মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে মেজর জিয়াকে স্বরাষ্ট্র মন্ত্রকের জঙ্গি তালিকা থেকে সরানোর জন্য চাপ দিয়েছিল এনসিপি ও জামায়াতে ইসলামী নেতৃত্ব। তবে আমেরিকার ভয়ে তাতে সায় দেয়নি তদারকি সরকার। গত কয়েকদিন ধরে ফের নতুন করে জঙ্গি প্রাক্তন সেনা কর্তার শাস্তি প্রত্যাহার করে সেনাবাহিনীতে পুনর্বহালের উদ্যোগ নেওয়া হয়েছে। ওই উদ্যোগের অন্যতম হোতা প্রাক্তন সেনা কর্তাদের সংগঠন ‘রাওয়া’র যুগ্ম সাধারণ সম্পাদক  অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশীদ। তাঁর কথায়, ‘যে তিন মামলায় জিয়ার মৃত্যুদণ্ড হয়েছে, সেগুলোর সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকে আবেদন করার পাশাপাশি হাইকোর্টে ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানির জন্য আসামির পক্ষে মামলা লড়তে সরকারের তরফে একজন আইনজীবীকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক