পুজোয় ৩৪হাজার ৬৮৯ জনকে ট্রাফিক মামলা দিল কলকাতা পুলিশ

Share:

সুব্রত রায়: দুর্গাপুজোর ক’দিন শহরে যান চলাচল স্বাভাবিক রাখতে সতর্ক ছিল কলকাতা পুলিশের ট্রাফিক দপ্তর। দুর্ঘটনা এড়াতে কড়া পদক্ষেপ নেয় কলকাতা ট্রাফিক পুলিশ।পুজোর কলকাতায় মণ্ডপ দর্শনে বেরিয়ে আইন ভাঙার অপরাধে ট্রাফিক মামলার শিকার হয়েছেন ৩৪ হাজার ৬৮৯ জন।দুর্গাপুজোর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পাঁচদিনে কতগুলি ট্রাফিক মামলা(Traffic Case) দায়ের হয়েছে তা পরিসংখ্যান দিয়ে জানাল লালবাজার।

পুলিশের দেওয়া ওই পরিসংখ্যান অনুযায়ী, দুর্গাপুজোর ৫ দিনে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে গাড়ি পার্কিং নিয়ে। কলকাতা পুলিশ(Kolkata Police) জানিয়েছে , পুজোর ৫দিনে ১১ হাজার ৪৯৮টি পার্কিংয়ের নিয়ম ভাঙার মামলা হয়েছে। এর মধ্যে সপ্তমীতে এই সমস্যা দেখা গিয়েছে সবচেয়ে বেশি।ট্রাফিক আইন ভাঙার ঘটনায় পার্কিংয়ের (Parking)পর রয়েছে হেলমেট না পড়ে দু’চাকার মোটর সাইকেল চালানোর মামলা। প্রায় সাড়ে সাতহাজারের কাছাকাছি হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানোর মামলা হয়েছে। নবমীর(Nabomi) দিন হেলমেট ছাড়া বাইকআরোহীদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি।

সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে বেগতিক গতিতে গাড়ি চালিয়ে সীমা লঙ্ঘনের ঘটনা। পাঁচ দিনে ৫৭৭৫টি গতি লঙ্ঘনের মামলা করেছে কলকাতা পুলিশ। এ ছাড়া ট্রাফিক সিগন্যাল না মানা, স্টপলাইনের নির্দেশ না মানার মামলাও হয়েছে প্রায় দু’হাজারের ওপর।কলকাতা পুলিশের ট্রাফিক দফতরের এক আধিকারিক এর মতে ,এ বছর পুজোর ক’দিন ইএম বাইপাস(EMBYPASS) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ট্রাফিক দপ্তরের কড়া নজরদারি থাকার দরুন, দু একটি ঘটনা ছাড়া বড় ধরনের পথ দুর্ঘটনা রোখা সম্ভব হয়েছে। পুজোয় আইন-শৃঙ্খলার পাশাপাশি, ভিড়(Crowd) সামলানোর পর ট্রাফিক বিভাগের জানশাসনে ভূমিকা ছিল নিঃসন্দেহে প্রশংসনীয়।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ