গরমে কুপোকাত! উত্তরাখণ্ডের শৈলশহরে ঘুরে আসতে পারেন

Share:

নিজস্ব প্রতিনিধি : রোদে বেরোতে হবে ভাবলেই যেন আরও বেশি গরম চেপে ধরে আমাদের। তার সঙ্গে প্যাচ প্যাচে ঘাম আর দূষণ তো আছেই। এরকম গনগনে আঁচে সেদ্ধ ইট, কাঠ, পাথরের শহর থেকে কোনও পাহাড়িয়া এলাকায় ছুটে চলে যেতে মন চায়। যাঁদের পকেট ভর্তি তাঁরা সহজেই বেড়াতে চলে যেতে পারেন। কিন্তু যাঁদের সেরকম সামর্থ নেই তাঁদের পক্ষে হুট করে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া যেন চাঁদে জমি কেনার মত হয়। তবে এমনকিছু শৈলশহরের কথা বলবো যেখানে কম খরচে ঘুরে অনায়াসেই ঘুরে আসতে পারেন। উত্তরাখণ্ডের নাম শুনেছেন নিশ্চয়ই। ঘুরে আসতে পারেন এখানকার জনপ্রিয় শৈলশহরগুলি থেকে।

হৃষিকেশ: উত্তরাখণ্ডে গেলে একবার ঘুরে আসতে পারেন হৃষীকেশ থেকে। একই সঙ্গে দেবদেবীর আরাধনা ও রোমাঞ্চকর দুঃসাহসিক অভিযান উপভোগ করার সঠিক ঠিকানা হৃষীকেশ। রিভার রাফ্টিং, বাঞ্জি জাম্পিং, রক ক্লাইম্বিংয়ের জন্য ভারতবিখ্যাত কেন্দ্র হৃষীকেশ।শুধু কি তাই যোগ ও ধ্যানের অন্যতম প্রানকেন্দ্র হৃষীকেশ।

কৌশানি :  উত্তরবঙ্গে গিয়ে সবাই যেমন কাঞ্চনজঙ্ঘা দেখে মুগ্ধ হন তেমনই কৌশানি থেকে দেখতে পাওয়া ত্রিশূল শৃঙ্গও সকলকে মুগ্ধ করবে। এছাড়াও কৌশানি থেকে দেখা যায় বানর পুচ্ছ এবং পঞ্চাচুলি পর্বতশৃঙ্গ। এখানকার আবহাওয়া সারা বছরই মনোরম। এখানকার ত্রিশূল শৃঙ্গের সৌন্দর্য্য ভাষায় প্রকাশ করা যায় না।

দেরাদূন: দেরাদুনের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়, এবং এই শহরে খুবই শান্ত।হিমালয়ের পাদদেশে অবস্থিত এই শৈলশহরটি উত্তরাখণ্ডের অন্যতম পর্যটন স্থান। এখানকার নিরিবিলি, শান্ত প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই উপভোগ করার মতো। এখানকার লাখা মণ্ডল শিবমন্দির, টাইগার ফলস, সহস্রধারা, রবার’স গুহা, তপকেশ্বর মহাদেব মন্দিরে ঘুরতে পারেন। এখানে গিয়ে প্রানভরে শান্তির নি:শ্বাস নিতে পারবেন এটা নিশ্চিত।

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘কেন মৌনিকে বদনামের চেষ্টা করছেন?’ অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন অর্জুন

প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

ঠাকুমার হাতের সেই মালপোয়ার স্বাদ ফিরিয়ে আনুন, রইল সহজ রেসিপি

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন