চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যৌন হেনস্তার অভিযোগে নাসিকে গ্রেফতার TCS-সংযুক্ত BPO ম্যানেজার, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশে সামাজিক মাধ্যমে অস্ত্র প্রদর্শন ও সম্ভাব্য জঙ্গি চক্রান্ত ঘিরে বড়সড় একটি মডিউলের হদিস পেয়েছে উত্তরপ্রদেশ অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস)। তদন্তে উঠে এসেছে, মূল অভিযুক্ত আকিব ও আজাদ বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হিসেবে ইতিমধ্যেই পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং দেশে ফিরলেই গ্রেফতারের জন্য জারি করা হয়েছে লুক আউট সার্কুলার (LOC)।

তদন্ত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সামাজিক মাধ্যমে আকিবের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তাকে AK-47 ও হ্যান্ড গ্রেনেডের মতো বিপজ্জনক অস্ত্র নিয়ে দেখা যায়। ওই ভিডিওতে পাকিস্তানে বসে থাকা এক আইএসআই হ্যান্ডলারের উপস্থিতিও ধরা পড়ে, যা এই ঘটনার আন্তর্জাতিক যোগসূত্রের ইঙ্গিত দেয়। অভিযোগ, ওই হ্যান্ডলার আকিবের মাধ্যমে ভারতে থাকা শাকিব ও তার সহযোগীদের রেললাইনের সিগন্যাল বক্স উড়িয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছিল।ঘটনাটি সামনে আসতেই নড়েচড়ে বসে নিরাপত্তা সংস্থাগুলি। এটিএস জানিয়েছে, আকিব ও আজাদের বিদেশে চলাফেরা নজরে রাখতে তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সহায়তায় দ্রুত তাদের ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

তদন্তে আরও জানা গেছে, এই মডিউলের সঙ্গে যুক্ত তিন অভিযুক্ত বিদেশে সক্রিয় ছিলেন। তাদের মধ্যে দক্ষিণ আফ্রিকায় থাকা ম্যাজুলকে ইতিমধ্যেই দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে তদন্তকারী সংস্থাগুলি। এছাড়া “King Devil 315” ও “Royal Soakib” নামে কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে সংবেদনশীল তথ্য, অডিও ক্লিপ ও গুগল ম্যাপের লোকেশন শেয়ার করা হচ্ছিল বলে অভিযোগ। এই অ্যাকাউন্টগুলির তথ্য জানতে মেটা-র কাছেও বিস্তারিত তথ্য চেয়েছে এটিএস। তদন্তকারীদের মতে, পাকিস্তানি হ্যান্ডলারদের তরফে সন্দেহভাজনদের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১.৫ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত অর্থ পাঠানো হয়েছিল। এই ঘটনায় আরও কয়েকজনের জড়িত থাকার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

তীব্র গরমেও ছিল দীর্ঘ লাইন, নদিয়ায় ভোটকর্মীদের পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন

মেয়ে সক্রিয় বিজেপিকর্মী, রাগে বাবাকে বেধড়ক মার, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

ডি ককের দুরন্ত শতরান, পঞ্জাবকে ১৯৬ রানের লক্ষ্য দিল মুম্বই

‘লুকসেট’ হয়ে গিয়েছে, এবার আদৃতর সঙ্গে জুটিতে সুস্মিতা, কোথায় দেখা যাবে তাঁদের?

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

ধামশা-মাদলের তালে তালে অভিনব প্রচারে বিধাননগরের বাম প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ