২০২৬ বিশ্বকাপেও মেসিকে দলে চান আর্জেন্টিনা কোচ স্কালোনি

২০২৬ সালে বিশ্বকাপের আসর বসবে আমেরিকা-কানাডা ও মেক্সিকোয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: চার বছর বাদে বিশ্বকাপ ফুটবলের আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ওই বিশ্বকাপের সময় ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির বয়স হবে ৩৯ বছর। ওই বয়সে মাঠে নেমে জাদু দেখানো খুব একটা সহজসাধ্য নয়। কিন্তু যাঁর পায়ের জাদুতে রবিবার দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা, সেই মেসির জন্য ২০২৬ বিশ্বকাপে ১০ নম্বর জার্সিটা বরাদ্দ করতে চান আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি। তাঁর কথায়, ‘আমার মনে হয়, পরের বিশ্বকাপের জন্যও ১০ নম্বর জার্সিটা তৈরি রাখতে হবে আমাদের। কারণ, মেসি যদি খেলতে চায় তাহলে অবশ্যই তাঁর জন্য জায়গা রাখব।’

কাতার বিশ্বকাপ ফাইনালের আগেই আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি জানিয়ে দিয়েছিলেন ‘এটাই তাঁর শেষ বিশ্বকাপ।’ তার পরেই জল্পনা ছড়ায় রবিবার বিশ্বকাপ জিতুন আর নাই জিতুন আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানাতে পারেন প্রাক্তন বার্সা ফুটবলার। এদিন বিশ্বকাপ জেতার পরে লিওনেল মেসি অবসর নেওয়ার কথা ঘোষণা করেন কিনা, সে দিকে অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন সবাই। কিন্তু কাপ জিতে ফুটবলের রাজপুত্র জানিয়েছেন, এখনই অবসর নিচ্ছেন না। আরও কিছুদিন আর্জেন্টিনার জার্সি গায়ে খেলা চালিয়ে যাবেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেসির প্রশংসায় পঞ্চমুখ হলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তাঁর কথায়, ‘সতীর্থদের তাতিয়ে দেওয়ার কাজটা করেছিলেন মেসি। সাজঘরে সতীর্থদের উপরে তাঁর মতো প্রভাব বিস্তার করতে দেখেনি কাউকে। ব্রাজিলকে হারিয়ে গত বছর কোপা আমেরিকা কাপ জেতার পরে দেশের মানুষ বড় স্বপ্ন দেখতে শুরু করেছিল। মেসিই তখন আমাকে বলেছিল, ‘যাই হোক না কেন আমাদের ছুটে যেতে হবে। আমি তখনই বুঝতে পেরেছিলাম, আমরা বড় কিছু অর্জনের দিকে আছি।’

 

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?