রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ দেড় হাজার ছাড়াল, কলকাতায় একদিনে আক্রান্ত ৬২১

সংক্রমণ হার বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৮৯ শতাংশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় করোনার সংক্রমণ (Coronavirus) গত ২৪ ঘন্টায় আরও বেলাগাম হয়ে উঠেছে। একদিনে নতুন করে (New Positive Case) আক্রান্তের সংখ্যা দেড় হাজারের গণ্ডি ছাড়িয়েছে। তার মধ্যে শুধুমাত্র কলকাতাতেই (Kolkata) নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২১ জন। আর উত্তর ২৪ পরগনায় (North 24 parganas) নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৩৫ জন। সবচেয়ে ভয়ঙ্কর হল, গত ২৪ ঘন্টায় রাজ্যের সব জেলাতেই করোনায় সংক্রমিতদের হদিশ মিলেছে। সংক্রমণ হার (Positivity Rate) বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৮৯ শতাংশে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ (COVID Death) হারিয়েছেন আরও একজন। আর অ্যাকটিভ কেসের সংখ্যা সাত হাজার ছুঁইছুঁই।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় আরও ১১ হাজার ৮২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৮৯ শতাংশে। নতুন করে ১ হাজার ৫২৪ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ২৯ হাজার ৪২৫ জনে। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন প্রাণ হারানোয় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ২১৯ জন।’

দৈনিক সংক্রমণ যেমন দেড় হাজারের গণ্ডি ছাড়িয়েছে তেমনই অ্যাকটিভ কেসের সংখ্যা এক লাফে সাত হাজারের কাছাকাছি পৌঁছেছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান আনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪১৪ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করলেন ২০ লাখ ১ হাজার ২১২ জন। সুস্থতার হার আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৬১ শতাংশে। একদিনেই এক হাজারের বেশি অ্যাকটিভ কেস বেড়েছে। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯৯৪ জনে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৩ জন।’

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের পুরস্কার তালিকা প্রকাশ, বিশেষ সম্মানে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রেমিকের সামনে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

সল্টলেকে জনতার দরবারে নানা সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বাংলার মানুষ

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা

সাইবার প্রতারণার জেরে বিপাকে সোনা ব্যবসায়ী, ৫০ লক্ষ টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর