রাজ্যে আরও ভয়াবহ করোনার সংক্রমণ, একদিনে আক্রান্ত ১,৭৩৯ জন

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৭২ শতাংশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চেষ্টার ত্রুটি নেই। কিন্তু তাতে কোনও লাভ হচ্ছে না। রথযাত্রার দিনে আরও ভয়াবহ রাজ্যের করোনা সংক্রমণ (Corona Infection)। গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় দৈনিক আক্রান্তের  (Daily Cases) সংখ্যা যেমন বেড়েছে, তেমনই ঊর্ধ্বমুখী সংক্রমণ হার-ও (Positivity Rate)। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১,৭৩৯ জন। আর নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণ হার বেড়ে হয়েছে ১৪ দশমিক ৭২ শতাংশ। প্রাণঘাতী ভাইরাসে নতুন করে কেউ প্রাণ না হারালেও অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা আট হাজারের গণ্ডি ছাড়িয়েছে।

গতকাল শুক্রবারই রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ দেড় হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল আর সংক্রমণ হার পৌঁছেছিল ১২ দশমিক ৮৯ শতাংশে। ওই পরিসংখ্যানে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন রাজ্যের স্বাস্থ্য দফতরের (Health Department) কর্তারা। ফের নতুন করে বিধিনিষেধ জারি করার বিষয়টি নিয়েও চিন্তাভাবনা শুরু হয়েছে। ২৪ ঘন্টার ব্যবধানে শনিবার রাজ্যের করোনা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ১১ হাজার ৮১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪.৭২ শতাংশ। নতুন করে আরও এক হাজার ৭৩৯ জনের শরীরে মারণ বাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ৩১ হাজার ১৬৪ জনে। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় করোনায় মৃতের সংখ্যা ২১ হাজার ২১৯-এ থমকে রয়েছে।’

দৈনিক সংক্রমণ এবং শনাক্তের হারের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৫৬ জন। এ নিয়ে এদিন সন্ধ্যা পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ২০ লাখ এক হাজার ৬৬৮ জন। সুস্থতার হার আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৫৫ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ২৭৭।’

ডায়াবেটিসে কুমড়ো খাওয়া কি ক্ষতিকর? অজান্তেই ভুল করছেন না তো!

শনির উল্টো চাল! ১১ ডিসেম্বর পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

মঙ্গল গোচর ২০২৬: কারা লাভবান হবেন, সর্বনাশ ঘটবে কাদের?

শনির সুদৃষ্টি, বিদেশ ভ্রমণের সুযোগ আসবে, রাগ নিয়ন্ত্রণে রাখুন, ব্যবসায় বিনিয়োগ লাভজনক হবে

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে