ফের রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী, শনাক্ত ছাড়াল তিন শতাংশ

গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২২৯ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নমুনা পরীক্ষার (Sample Test) সংখ্যা বাড়তেই রাজ্যে ঊর্ধ্বমুখী করোনার (Coronavirus) সংক্রমণ। সেই সঙ্গে নমুনা পরীক্ষায় শনাক্তের হারও (Positivity Rate) বেড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২২৯ জন। আগের দিন অর্থা‍ৎ সোমবার আক্রান্ত হয়েছিলেন ১১৭ জন। ২৪ ঘন্টার ব্যবধানে দৈনিক সংক্রমণ (Daily Positive Case) প্রায় দ্বিগুণ হয়েছে। সংক্রমণ হারও ফের অস্বস্তি বাড়িয়ে তিন শতাংশ ছাড়িয়েছে। দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার হার কম হওয়ায় অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা ফের বেড়েছে।

মঙ্গলবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতরের (Health Department) পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ হাজার ৫৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে তিন দশমিক ০৩ শতাংশ। নতুন করে ২২৯ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২১ লাখ ৯ হাজার ৬৭৭ জন। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৪৮৪ জন।’

দৈনিক সংক্রমণের গ্রাফ চড়তেই অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে। স্বাস্ত্য দফতরের বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমিতের চেয়ে দৈনিক সুস্থ হওয়ার সংখ্যা কম। নতুন করে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২১৫ জন। এ নিয়ে সুস্থ হলেন ২০ লাখ ৮৬ হাজার ৩০৮ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৮৯ শতাংশে থেকে গিয়েছে। অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৮৫ জন। তার মধ্যে হাসপাতালে ভর্তি ৮৬ জন।’

ট্রেনে টিকিট চেকিংয়ের সময় TTE-এর সামনে নিজের পোশাক ছিড়লেন মহিলা, তার পর…

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়েছিলেন, তারপরই হস্টেলে রহস্যমৃত্যু IIT ছাত্রের

রান্না করা নিয়ে ঝগড়া! স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভারতের উপর ১০০% শুল্কের ছাড়পত্র, রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সই ট্রাম্পের

দেশভাগের যন্ত্রণার সাক্ষী নদিয়ার রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে