রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ সামান্য বাড়ল

দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুও বেড়েছে। করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন ১৫ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: উ‍ৎসবের মরসুমে রাজ্যে লাগাতার চোখ রাঙিয়ে চলেছে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ। আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের সংক্রমণ সামান্য বেড়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৪৯ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুও বেড়েছে। করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন ১৫ জন। সবচেয়ে উদ্বেগের হল, গত ২৪ ঘন্টায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৯০ শতাংশে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে ৩৯ হাজার ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় আরও ৭৪৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে রাজ্যে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৬৯ হাজার ৭০ জনে। মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুমিছিলে আরও সামিল হয়েছেন ১৫ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ১৮ হাজার ৭৯৩ জন।’

দৈনিক সংক্রমণ ও মৃত্যু যেমন বেড়েছে, তেমনই উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক সুস্থতার হার হ্রাস পাওয়া। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় দৈনিক আক্রান্তের চেয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা খানিকটা কম। একদিনে মারণ ভাইরাসকে হারিয়ে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৭৪৪ জন। এ নিয়ে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৪২ হাজার ৭০৭ জন। সুস্থতার হার দাঁড়িয়ে রয়েছে ৯৮ দশমিক ৩২ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ১০টি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৫৭০ জনে।’

কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি ক্রমশই উদ্বেগ বাড়িয়ে চলছে। স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুযায়ী, ‘একদিনে মহানগরীতে নতুন করে মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৪৯ জন। আর প্রাণ হারিয়েছেন ৩ জন। উত্তর ২৪ পরগনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১২৩ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। দক্ষিণ ২৪ পরগনায় আরও ৬৯ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। কলকাতার লাগোয়া জেলাতে প্রাণ হারিয়েছেন ৩ জন।’

কলকাতা-ইন্দোরের ১৭টি ঠিকানায় একযোগে তল্লাশি ইডির

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল