উত্তরপ্রদেশে ১৭ বছরের কিশোরীকে অপহরণ করে লাগাতার ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

সে তাঁর বাড়িতে নিয়ে গিয়ে কিশোরীকে বন্দী করে লাগাতার ধর্ষণ করতে থাকে। সঙ্গে কিশোরীটি প্রতিবাদ করলে তাঁকে মারধর করে আমন নামক অভিযুক্তটি এবং গালিগালাজ করতে থাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ধর্ষণের ঘটনায় তোলপাড় উত্তরপ্রদেশ। একজন ১৭ বছর বয়সী কিশোরীকে ৩ দিন বন্দী করে লাগাতার ধর্ষণ করল অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে। এরপর ধর্ষিতার মায়ের অভিযোগের ভিত্তিতে আমন নামক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। গত ২১ এপ্রিল, ধর্ষিতার মা ধৌরাহর থানায় অভিযোগ দায়ের করেন, এবং জানান, তাঁর কিশোরী কন্যাকে গত ১৯ এপ্রিল টিউশন থেকে বাড়ি ফেরার পথে আমন নামক ওই ব্যক্তি জোর করে তুলে নিয়ে যায়। এবং সে তাঁর বাড়িতে নিয়ে গিয়ে কিশোরীকে বন্দী করে লাগাতার ধর্ষণ করতে থাকে। সঙ্গে কিশোরীটি প্রতিবাদ করলে তাঁকে মারধর করে আমন নামক অভিযুক্তটি এবং গালিগালাজ করতে থাকে।

কিন্তু শেষে সবকিছুর অতিক্রম করে অপরাধী মেয়েটির মুখে গরম লোহার রড ঢুকিয়ে দাগ করে দেয়। পুলিশের FIR-এ মেয়েটির মা আরও অভিযোগ করেছে যে, তাঁর মেয়ে শেষে কোনওরকমে আমনের জিম্মা থেকে পালিয়ে বাড়িতে ফিরে আসে। এবং ঘটনার বিস্তারিত মা-বাবাকে জানায়। এরপরেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে মেয়েটির মা। প্রাথমিকভাবে পুলিশ অভিযুক্ত আমনকে গ্রেফতার করেছে। এবং ধৌরাহর থানার ডেপুটি এসপি জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে IPC-র ধারা ৩৪৩(অন্যায়ভাবে আটকে রাখা), ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা), ৫০৪ (ইচ্ছাকৃতভাবে অপমান করা)-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। তবে মেয়েটি বন্দিদশা থেকে বেরিয়ে আসার পর ৩৭৬ (ধর্ষণ)-এর ধারাও যোগ করা হয়েছে।

তবে এখানেই শেষ নয়, পুলিশের মামলা দায়ের করার পেছনে কিছু মতবিরোধ রয়েছে ধর্ষিতার পরিবারের। তাঁদের বক্তব্য, পুলিশ দোষীর বিরুদ্ধে কম শাস্তির ব্যবস্থা করছেন। কিন্তু SSP কথা দিয়েছেন, দোষী উপযুক্ত শাস্তি পাবে। তবে ধর্ষিতার একটি বিবৃতি ভিডিও রেকর্ড করা হয়েছিল, কিন্তু সে অপরাধীর বিরুদ্ধে কোনও গুরুতর অভিযোগ করেননি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। তবে ধর্ষিতা আদালতে তাঁর বক্তব্য বদলাতে পারে। এদিকে অভিযুক্তকে শনিবার গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে। কিন্তু অপরাধীর সঙ্গে ধর্ষিতার কোনও পরিচয় ছিল কিনা তা জানার চেষ্টা চলছে।

১১ অগস্ট থেকে বদলাবে ভাগ্যের চাকা? শুক্রের গোচরে রাজযোগ ৩ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফল: ঠিকমতো খাওয়া-দাওয়া করুন, স্বাস্থ্যের সমস্যা বাড়বে, অর্থপ্রাপ্তি হবে…

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর