ছয় মাস পর  ভক্তদের জন্য খুলল বদ্রীনাথের দরজা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম, গঙ্গোত্রী ও যমুনোত্রীর পর এবার দরজা খুলল বদ্রীনাথ ধামের। রবিবার সকালে ভক্তদের জন্য খুলল বদ্রীনাথের দরজা। আর প্রথম দিনেই ভক্তদের ভিড় ছিল চোখের পড়ার মত। গত ১৮ নভেম্বর ভক্তদের জন্য বন্ধ হয়ে গিয়েছিল বদ্রীনাথের দরজা। টানা ছয় মাস পর আবারও ভক্তরা মন্দিরের পুরোহিতরা ভক্তদের দর্শনের জন্য খুলে দেন ৷

এদিন মন্দির ঢেলে সাজানো হয়েছে  গাঁদা ফুলে ৷  ভক্তদের মুখে মুখে উচ্চারিত হচ্ছে  ‘বদ্রী বিশাল লাল কি জয়’ ৷ চলে পুষ্পবৃষ্টি ৷ অন্যদিকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে গত শুক্রবার উত্তরাখণ্ডের চারটি ধামের মধ্যে তিনটি দরজা শ্রী কেদারনাথ, শ্রী গঙ্গোত্রী, শ্রী যমুনোত্রী ধাম ইতিমধ্যেই খোলা হয়েছে। আর তারপর থেকেই বদ্রীনাথ যাত্রার প্রস্তুতি শুরু হয়েছিল।

উল্লেখ্য, চার ধাম যাত্রার অন্যতম হল বদ্রীনাথ মন্দির। দেশের চার প্রান্তে অবস্থিত হিন্দুধর্মে চারটি বিশেষ তীর্থক্ষেত্রকে একসঙ্গে চারধাম বলা হয়। উত্তরাখণ্ডের অন্য তিনটি ধাম হল কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী। শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত দেশের যে পাঁচটি মন্দির পঞ্চবদ্রী নামে পরিচিত, তার অন্যতম হল বদ্রীনাথ মন্দির। সমুদ্রতল থেকে এই মন্দির ৩৩০০ মিটার বা ১০,৮২৬ ফুট উচ্চতায় অবস্থিত। এখানে তাপমাত্রা অত্যন্ত শীতল। প্রচলিত বিশ্বাস অনুসারে স্বয়ং ঈশ্বর বদ্রীনাথের মূর্তি প্রতিষ্ঠা করেন। তাই এখানে প্রতি বছর হাজার হাজার ভক্তরা আসেন পুজো দিতে।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ