শুক্র-শনিবারে কালবৈশাখীর সতর্কতা, রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শুক্রবার এবং শনিবার রাজ্যের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানানো হয়েছে। দমকা ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি এবং হাওড়া জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত হতে পারে। শনিবারও পরিস্থিতি প্রায় একই রকম থাকবে। পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর জেলায় কালবৈশাখীর প্রভাব বেশি পড়তে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এছাড়া দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।কলকাতাতেও শুক্রবার ও শনিবার আকাশ মেঘলা থাকবে এবং বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার গতি ৪০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঝড়বৃষ্টির পর্ব রবিবার পর্যন্ত চলতে পারে, তবে সোমবার থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সম্ভবনা রয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক