মোদির জন্মদিনে দেখে নিন তাঁর জীবনের দুর্লভ ছবি

১৭ সেপ্টেম্বর ২০২৬। ৭৬ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটের ভাদনগরের এক সাধারণ পরিবার থেকে দেশের প্রধানমন্ত্রীর পদ, দীর্ঘ এই পথচলায় রয়েছে সংগঠন, রাজনীতি, প্রশাসন এবং একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাঁক। পুরনো ছবির পাতায় ফিরে দেখা যাক সেই পথচলার কিছু উল্লেখযোগ্য অধ্যায়।

 

Share:

১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে জন্ম নরেন্দ্র দামোদরদাস মোদির। ছয় ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়।

পরিবারের চায়ের দোকানে বাবাকে সাহায্য করতেন ছোট্ট নরেন্দ্র। সেখান থেকেই শুরু কঠোর পরিশ্রমের জীবন।

কৈশোরেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্গে পরিচয়। ১৯৭০-এর দশকে তিনি পূর্ণ সময়ের কর্মী হিসেবে কাজ শুরু করেন।

১৯৮৭ সালে বিজেপির সংগঠনে যুক্ত হন। ধীরে ধীরে সংগঠক হিসেবে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

২০০১ সালের অক্টোবরে গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন। ২০১৪ সালের মে পর্যন্ত ওই পদে ছিলেন।

মুখ্যমন্ত্রী হিসেবে উন্নয়ন ও প্রশাসনিক কাজকে রাজনৈতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ করে তোলেন।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সামনে আসেন।

২৬ মে ২০১৪ রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি।

 

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ফের একক সংখ্যাগরিষ্ঠতা পায় এবং মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন।

২০২৪ সালের নির্বাচনের পর টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

২০২৬ সালে ৭৬ বছরে পা দেওয়া মোদির রাজনৈতিক জীবনে ভাদনগর থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত হয়েছে এক দীর্ঘ অধ্যায়। জুন ২০২৬-এ তাঁর নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ধারাবাহিক কার্যকালের মেয়াদ জওহরলাল নেহরুর আগের রেকর্ড অতিক্রম করে।

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, মিলল জালনোট ও আগ্নেয়াস্ত্র

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

বাল্যবিবাহের পর গর্ভবতী নাবালিকা, শ্রীঘরে স্বামী, চাঞ্চল্য মন্তেশ্বর

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ