গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

Share:

নিজস্ব প্রতিনিধি:  অনেকেই রাস্তা হারিয়ে ফেললে কিংবা নতুন কোনও জায়গায় গেলে গুগল ম্যাপের সাহায্য নেন। কিন্তু সেই গুলল ম্যাপই কোনও কোনও সময় রাস্তা দেখাতে গিয়ে সাক্ষাৎ মৃত্যুমুখে ঠেলে দেয়। এই ঘটনা একবার নয় বহুবার ঘটেছে। এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে। তেমনই একটি ঘটনা ঘটল ফের একবার।  রাস্তা চিনতেন না, তাই ভরসা ছিল গুগল ম্যাপ। সেই ম্যাপ দেখেই বাইক চালিয়ে যাচ্ছিলেন পশ্চিম বর্ধমানের এক যুবক। কিন্তু কয়েক কিলোমিটার যেতেই বিপত্তি। আচমকা  ২০ ফুট গভীর খাদে পড়ে যান  তিনি। গুরুতর জখম অবস্থায় রাতভর সেখানেই পড়ে রইলেন। সকালে উদ্ধার করা হয় যুবককে।   

ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের হরিপুরের পুরনো ভাটমুড়া এলাকার  ইস্টার্ন কোলফিল্ডস্ লিমিটেড (ইসিএল) অধিগৃহীত জায়গা। দুর্ঘটনার শিকার হওয়া যুবকের নাম প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়ি কাঁকসায়। পেশায় তিনি কেবল অপারেটর। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কাজের সূত্রে বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়েছিলেন প্রসূন। ওই রাস্তা তাঁর পরিচিত ছিল না। তাই গন্তব্যে পৌঁছতে গুগল ম্যাপের সাহায্য নিচ্ছিলেন। সেই পথ অনুসরণ করতে গিয়েই বিপদ ঘটে। আচমকা বাইকে ঝাঁকুনি লাগে এবং নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ধস নামা রাস্তার খাদে পড়ে যান। দুর্ঘটনার পর কোনওরকমে আত্মীয়দের ফোন করেছিলেন প্রসূন। কিন্তু তখন তাঁর কথা জড়িয়ে যাচ্ছিল। নিজের অবস্থানও স্পষ্ট করে বলতে পারছিলেন না। ফলে পরিবারের সদস্যরা বুঝতেই পারেননি তিনি ঠিক কোথায় আটকে রয়েছেন। শেষ পর্যন্ত পুলিশের সঙ্গে যোগাযোগ করে শুরু হয় রাতভর তল্লাশি। অবশেষে শনিবার (১৯  সেপ্টেম্বর) সকালে তাঁকে উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ 

ঘটনা প্রসঙ্গে এক পুলিশকর্তা বলেছেন এক পুলিশকর্মী বলেন, ‘উনি ঠিক করে কথা বলতে পারছিলেন না। ভাঙা রাস্তায় পড়ে গিয়ে ট্রমার মধ্যে ছিলেন। জখম হয়েছেন। ঠিক কোথায় তিনি রয়েছেন, জানতে চাইলে নানা জায়গার কথা বলছিলেন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছিল। ওই ব্যক্তির মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে সকালবেলা তাঁকে পাওয়া গিয়েছে।’ 

 

 

পুজোর মরশুমে দিঘার জন্য স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, মিলল জালনোট ও আগ্নেয়াস্ত্র

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

বাল্যবিবাহের পর গর্ভবতী নাবালিকা, শ্রীঘরে স্বামী, চাঞ্চল্য মন্তেশ্বর

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ

বদলের বাংলার গতি বাড়াতে চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব শমীকের

ইজরায়েলের হাতে তেহরানের পরমাণু অস্ত্রের ঠিকানা হস্তান্তর, মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

নগদে পেমেন্ট করতে গিয়ে বিপাকে গ্রাহক, PVR INOX-কে আইনি নোটিস

৮৩ বছর বয়সে প্রয়াত ইতালির কিংবিদন্তি ফুটবলার স্যান্দ্রো মাজ্জোলা