বাল্যবিবাহের পর গর্ভবতী নাবালিকা, শ্রীঘরে স্বামী, চাঞ্চল্য মন্তেশ্বর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই এক নাবালিকাকে বিয়ে করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পরবর্তীতে ওই নাবালিকা গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগের ভিত্তিতে নাবালিকার স্বামী শুভ ওরফে সুব্রত দাসকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত যুবক মন্তেশ্বর থানার কুসুমগ্রাম এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কুসুমগ্রাম এলাকার ওই নাবালিকা গর্ভবতী অবস্থায় বাবার বাড়ি থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে কালনা হাসপাতালে গিয়েছিল। সেখানে তার পরিচয়পত্র পরীক্ষা করার সময় স্বাস্থ্যকর্মীরা জানতে পারেন, ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই তার বিয়ে হয়ে গিয়েছিল। পাশাপাশি, সে বর্তমানে গর্ভবতী বলেও জানতে পারেন তাঁরা। এর পরেই বিষয়টি হাসপাতালের আধিকারিককে জানানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। শুক্রবার রাতে নাবালিকার স্বামী শুভ ওরফে সুব্রত দাসকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে তাঁকে কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

আরও পড়ুনঃ বদলের বাংলার গতি বাড়াতে চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব শমীকের

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনও ঘটক বা অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত থাকার প্রমাণ মিললে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। নাবালিকার বিয়ে রুখতে প্রশাসনের তরফে বার বার সচেতনতার প্রচার চালানো হলেও এমন ঘটনা ফের সামনে আসায় এলাকায় চর্চা শুরু হয়েছে।

পুজোর মরশুমে দিঘার জন্য স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, মিলল জালনোট ও আগ্নেয়াস্ত্র

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ

বদলের বাংলার গতি বাড়াতে চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব শমীকের

ইজরায়েলের হাতে তেহরানের পরমাণু অস্ত্রের ঠিকানা হস্তান্তর, মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

নগদে পেমেন্ট করতে গিয়ে বিপাকে গ্রাহক, PVR INOX-কে আইনি নোটিস

৮৩ বছর বয়সে প্রয়াত ইতালির কিংবিদন্তি ফুটবলার স্যান্দ্রো মাজ্জোলা

বিদ্রোহিনী, তেহরানের রাস্তায় হিজাব ছাড়াই ১০ কিমি ম্যারাথনে দৌড়ালেন তরুণীরা